I-PAC money case: ‘১৬ কোটি টাকা ঢুকেছে আইপ্যাকের অ্যাকাউন্টে, সরকারি কাজের বরাত পাওয়া সংস্থা দেয়’
কয়লা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারইমধ্যে বিস্ফোরক অভিযোগ উঠল।
কেন্দ্রীয় সরকারের কাজের বরাত পেয়েছিল। সেই কোম্পানিই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা দিয়েছিল। এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে চেকের মাধ্যমে আইপ্যাকের অ্যাকাউন্টে সেই অর্থ জমা পড়েছিল বলে দাবি করেছেন শুভেন্দু, সেটার নম্বরও উল্লেখ করেছেন। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থা বা আইপ্যাক বা তৃণমূলের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তাতে অবশ্য বিতর্ক থামেনি। বিশেষত কয়লা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের মধ্যেই শুভেন্দুর অভিযোগ নিয়ে বাড়তি হইচই শুরু হয়েছে।

'জল জীবন মিশনের ৮০০০ কোটি টাকা চুরি হয়েছে'
শুক্রবার বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, ‘আমি একটা তথ্যপ্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক...আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন, (তাতে) ৮,০০০ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। চুরি হয়ে গিয়েছে পুরোটা। কোনও গ্রামের কলে জল নেই। আমি একটা তথ্যপ্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক...আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন, (তাতে) ৮,০০০ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। চুরি হয়ে গিয়েছে পুরোটা।’
চেক নম্বর ফাঁস শুভেন্দুর
তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের কাজের জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের থেকে ১৭৮ কোটি টাকার বরাত পেয়েছিল একটি সংস্থা। যে সংস্থা সেই বরাত পেয়েছিল, সেটি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা দিয়েছিল। চেক নম্বর হল ০০০১৭৩৯। তাছাড়াও দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে আইপ্যাক সরাসরি জড়িত আছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।
'মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায় বুঝেছেন?', কটাক্ষ শুভেন্দুর
সেই রেশ ধরে শুভেন্দু বলেন, 'ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয়া মুখ্যমন্ত্রীর? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। লক্ষ্মীপুজোর আগেরদিন বাঁধভাঙা (মেঘভাঙা) বৃষ্টিতে কলকাতা ভেসে গিয়েছে ১২ জন মারা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বের হননি। উত্তরবঙ্গে মেঘভাঙা বৃষ্টিতে ৫০ জনের কাছাকাছি মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কার্নিভাল-টার্নিভাল করে দু'দিন পরে গিয়েছিলেন।' সেইসঙ্গে তিনি বলেন, ‘এমন যন্ত্রণা...আইপ্যাক...বুঝেছেন তো? আর কী চাই। নথি দিয়ে গেলাম তো। এরপরও আজ চোরেদের পক্ষে মুখ্যমন্ত্রীর মিছিল হবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


