IPS Supratim Sarkar: তামিলনাড়ুতে পর্যবেক্ষক করা হল সুপ্রতিম সরকারকে, না যেতে চেয়ে আবেদন আইপিএস অফিসারের

সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে চিকিৎসার কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সুপ্রতিম।

Published on: Apr 4, 2026, 13:58:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই অপসারিত হয়েছিলেন। এহেন আইপিএস আধিকারিক সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে ভোট পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেই দায়িত্ব গ্রহণ করতে না চেয়ে আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে চিকিৎসার কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সুপ্রতিম।

সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। (PTI)
সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। (PTI)

বর্তমানে সিআইডির অতিরিক্ত ডিজি পদে দায়িত্বে রয়েছেন সুপ্রতিম। উল্লেখ্য, মালদায় বিচারকদের ঘেরাও করার ঘটনায় মূলচক্রী হিসেবে চিহ্নিত এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামকে ধরে সেই সিআইডি। এর আগে গত ৩১ জানুয়ারি কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সুপ্রতিম। পরে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতেই ১৬ মার্চ তাঁকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ৩১ জন আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি আবার ১৭৩টি থানার ওসি বদল করা হয়। এর আগে রাজ্যের ডিজিপি পীযুষ পাণ্ডেকেও সরিয়ে দিয়েছিল। এরপর কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইন্দিরা মুখোপাধ্যায়কে। এরই সঙ্গে রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দেয় নির্বাচন কমিশন। বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদার পুলিশ সুপাররা এই তালিকায় রয়েছেন। এরপর ১৮ মার্চ নয়া নির্দেশিকা জারি করে পাঁচ ডিআইজি, দুই পুলিশ কমিশনার এবং একঝাঁক জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজিদের সরিয়ে দেওয়া হয়। ১১ জেলার জেলাশাসকদের সরানো হয়েছিল। বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More