Kolkata Metro: প্রথম-শেষ পরিষেবা কখন? ভোটের দিনে যাত্রীদের জন্য জরুরি আপডেট, এক নজরে মেট্রোর সময়সূচি

Kolkata Metro: মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভোটের দিন যাত্রীরা কোনও অসুবিধায় পড়বেন না। নিয়মিত পরিষেবাই চালু থাকবে, অতিরিক্ত ভিড় বা নিরাপত্তার বিষয়েও নজর রাখা হবে।

Published on: Apr 28, 2026, 14:22:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata Metro: দ্বিতীয় দফা নির্বাচন দেখতে দেখতে চলেই এলো। যেখানে প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের ভোট পর্ব শেষ হয়। এবার এই দ্বিতীয় দফার নির্বাচনের মূল ফোকাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। তাই এই দিন শহরের মেট্রো চলবে কিনা তা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। অফিসযাত্রী থেকে পড়ুয়া সকলেরই প্রশ্ন ছিল, ভোটের দিনে পরিষেবা কমবে, নাকি রবিবারের মতো স্পেশাল টাইমিং থাকবে। এই বিষয়ে মেট্রো তরফ থেকে একটি প্রতিবেদন জানানো হয়েছে। তা বিস্তারিত জেনে নিন।

ভোটের দিনে যাত্রীদের জন্য জরুরি আপডেট (ছবিটি প্রতীকী, সৌজন্যে Kolkata Metro)
ভোটের দিনে যাত্রীদের জন্য জরুরি আপডেট (ছবিটি প্রতীকী, সৌজন্যে Kolkata Metro)

ভোটের দিন মেট্রো চলাচল কেমন থাকবে?

মেট্রো পরিষেবা ২৯ এপ্রিল কেমন থাকবে সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতন ঐ দিন মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে দ্বিতীয় দফার ভোট হওয়ায় অনেকেই আশঙ্কা করেছিলেন, মেট্রো পরিষেবায় হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ব্লু, গ্রিন ও অরেঞ্জ-তিনটি লাইনেই নিয়মমাফিক মেট্রো চলবে। যে সময় মেট্রো প্রতিদিন চলে, সেদিনও সেই সময়ই চলবে।

জেনে নিন দ্বিতীয় দফা নির্বাচনে মেট্রো পরিষেবা ঠিক কেমন থাকবে জানুন-

ব্লু লাইন (নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম)

১. প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে: সকাল ৬:৫০

২. প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে: সকাল ৬:৫৪

৩. শেষ মেট্রো নোয়াপাড়া থেকে: রাত ৯:৪৫

৪. শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে: রাত ৯:৪৪

গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)

১. প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে: সকাল ৬:৪৫

২. প্রথম মেট্রো সেক্টর ফাইভ থেকে: সকাল ৬:৩৯

৩. শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে: রাত ৯:৫৫

৪. শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে: রাত ৯:৫৫

অরেঞ্জ লাইন (জয় হিন্দ এয়ারপোর্ট–নোয়াপাড়া)

১. প্রথম মেট্রো জয় হিন্দ এয়ারপোর্ট থেকে: সকাল ৭:৪০

২. প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে জয় হিন্দগামী: সকাল ৭:১৮

৩. শেষ মেট্রো নোয়াপাড়া থেকে: রাত ৯:০০

৪. শেষ মেট্রো জয় হিন্দ থেকে: রাত ৯:২০

মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভোটের দিন যাত্রীরা কোনও অসুবিধায় পড়বেন না। নিয়মিত পরিষেবাই চালু থাকবে, অতিরিক্ত ভিড় বা নিরাপত্তার বিষয়েও নজর রাখা হবে। রাজ্যের সবচেয়ে ব্যস্ততম পরিবহণ ব্যবস্থার একটি হওয়ায় ভোটের দিনে মেট্রোর এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন বহু যাত্রী। অফিস, পরীক্ষা, জরুরি কাজ- সবকিছুই স্বাভাবিকভাবে চলবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, বুধবার ভোটের দিন- শহরজুড়ে পরিবহণ নিয়ে চিন্তা থাকলেও, মেট্রো থাকছে পুরোপুরি ছন্দে। যাত্রীরা তাই নিশ্চিন্তেই রওনা হতে পারবেন গন্তব্যে।