ISF-TMC Clash in Canning: আরাবুলের গাড়িতে হামলা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষ ক্যানিংয়ে, অবরুদ্ধ সড়ক

Arabul Islam: মঙ্গলবার সকালে আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলেন। সেই সময়ই গাড়িতে হামলা চালানো হয়। সংঘর্ষ বাঁধে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে। রক্তাক্ত হন দুই পক্ষের কর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে লাঠিচার্জ করে।

Published on: Apr 21, 2026 1:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Arabul Islam: ভোটের প্রচারে যাওয়ার সময় আক্রান্ত আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। অভিযোগ, আরাবুলের গাড়ির ওপর হামলা চালানো হয় বাঁশ, লাঠি দিয়ে। এর জেরে গাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। সেই ঘটনায় আইএসএফ কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার আইএসএফ কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং পথ অবরোধ করে।

ভোটের প্রচারে যাওয়ার সময় আক্রান্ত আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম।
ভোটের প্রচারে যাওয়ার সময় আক্রান্ত আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম।

রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকালে আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলেন। সেই সময়ই গাড়িতে হামলা চালানো হয়। সংঘর্ষ বাঁধে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে। রক্তাক্ত হন দুই পক্ষের কর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে লাঠিচার্জ করে। এরপর প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ কর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন আইএসএফ কর্মীরা। প্রতিবাদে রাস্তায় বসে আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামও। আরাবুল ইসলাম অভিযোগ তোলেন, তাঁকে প্রচারে বাধা দিচ্ছে শওকত বাহিনী।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, 'ওরা ওখানে ভোট করতে দেয় না। যাঁরাই প্রার্থী হয়, তাঁদের ওপর হামলা চালায়। নেতৃত্বের ওপর হামলা চালায়। আমি এতদিন বিশ্বাস করিনি। কিন্তু আমার ওপরেই যখন হামলা হল, প্রমাণ পেলাম। আমাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। সবার হাতে মেশিন ছিল। তলোয়ার ছিল।' এদিকে এই নিয়ে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা বলেন, 'আরাবুল যে নোংরা খেলা ওখানে খেলতে চাইছে, এর পরিণাম ভয়ঙ্কর হবে। তিন-চার জন লোককে মারধর করেছে র‍্যালির নাম করে। নিন্দাজনক ঘটনা।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More