Jahangir Khan's Wife Arrested: ফলতা থানায় হামলার ঘটনায় এবার গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী, সব মিলিয়ে জেলে ২৭

Jahangir Khan's Wife Arrested: এবার গ্রেফতার করা হল কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, থানায় হামলার ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন এক পরিচিতের বাড়িতে।

Published on: Jun 20, 2026, 10:06:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jahangir Khan's Wife Arrested: ফলতা থানায় হামলার ঘটনায় পুলিশের অভিযান আরও জোরদার হল। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এবার গ্রেফতার করা হল কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, থানায় হামলার ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন এক পরিচিতের বাড়িতে। এই গ্রেফতারের ফলে ফলতা থানায় হামলা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।

গ্রেফতার করা হল কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে।
গ্রেফতার করা হল কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে।

পুলিশের দাবি, গত ১৬ মে জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনার উদ্দেশ্যে তার স্ত্রীর নেতৃত্বেই থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেদিন ফলতার শতল কলসায় এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলছিল। পরে সেই বিক্ষোভ আরও উত্তেজনাপূর্ণ রূপ নেয় এবং জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে মিছিল করে এগোতে থাকে।

গোয়েন্দা সূত্রে পুলিশ আগেই খবর পেয়েছিল যে, বিক্ষোভকারীদের একাংশ থানায় হামলা চালিয়ে জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সেই আশঙ্কার জেরেই আগে থেকে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের তাড়া খেয়ে বহু বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণ বাঁচাতে অনেকে কাছের পুকুরে ঝাঁপ দেন। সেই ঘটনার দুটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ দাবি করেছে, গোটা ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা ছিল জাহাঙ্গিরের স্ত্রীর। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর নামে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের অধীনেও নতুন মামলা রুজু করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্যে বলেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। ভিডিও ফুটেজে যাদের দেখা গিয়েছে, প্রত্যেককে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

শুধু গ্রেফতারই নয়, হামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবারও প্রশাসনকে কঠোর পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর গ্রেফতারি প্রশাসনের সেই কড়া অবস্থানেরই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন তদন্তের পরবর্তী পর্যায়ে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More