WB Winter Forecast till 15th January: ৬ ডিগ্রির ঘরে জলপাইগুড়ি, কাঁপানো শীত বাংলার একাংশে, কবে কমবে? ঘন কুয়াশা কোথায়?
কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কনকনে ঠান্ডা পড়েছে আজ। রাজ্যের কোথাও পারদ নেমে গিয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোনও কোনও জায়গায় আবার সাত ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতার পারদ চড়লেও শুক্রবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় জাঁকিয়ে শীত পড়েছে। কোথাও পারদ নেমে গিয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোনও কোনও জায়গায় আবার সাত ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে 'কোল্ড ডে'-র (শীতল দিন) সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া আজ দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সবথেকে তাপমাত্রা নেমে গিয়েছে জলপাইগুড়ি। আজ জলপাইগুড়ি ৬.৬ ডিগ্রিতে কাঁপছে। বৃহস্পতিবার সেটা ছিল ৯.১ ডিগ্রিতে। অর্থাৎ একধাক্কায় পারদ পড়েছে জলপাইগুড়িতে। আর দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে সিউড়িতে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রিতে ঠেকেছে।

আজ রাজ্যের কোন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কত?
১) দার্জিলিং: ১.৮ ডিগ্রি।
২) কালিম্পং: ১০ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ৬.৬ ডিগ্রি।
৪) আলিপুরদুয়ার: ১০ ডিগ্রি।
৫) কোচবিহার: ৭ ডিগ্রি।
৬) বাগডোগরা: ৯ ডিগ্রি।
৭) পুণ্ডিবাড়ি: ৭.৮ ডিগ্রি।
৮) রায়গঞ্জ: ৮.৫ ডিগ্রি।
৯) মাঝিয়ান: ৮.৪ ডিগ্রি।
১০) বালুরঘাট: ৯.৫ ডিগ্রি।
১১) মালদা: ৯.৮ ডিগ্রি।
১২) বহরমপুর: ৯ ডিগ্রি।
১৩) সিউড়ি: ৭.২ ডিগ্রি।
১৪) বাঁকুড়া: ৭.৪ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।
১৬) পানাগড়: ৮.২ ডিগ্রি।
১৭) বর্ধমান: ৯ ডিগ্রি।
১৮) আসানসোল: ৮ ডিগ্রি।
১৯) ঝাড়গ্রাম: ৭.৮ ডিগ্রি।
২০) পুরুলিয়া: ৮ ডিগ্রি।
২১) কলাইকুন্ডা: ৮.২ ডিগ্রি।
২২) খড়্গপুর: ১০.৫ ডিগ্রি।
২৩) কাঁথি: ১০ ডিগ্রি।
২৪) হলদিয়া: ১১.৮ ডিগ্রি।
২৫) উলুবেড়িয়া: ৯.৪ ডিগ্রি।
২৬) ডায়মন্ড হারবার: ১০.৮ ডিগ্রি।
২৭) কাকদ্বীপ: ১১ ডিগ্রি।
২৮) দমদম: ১১.৪ ডিগ্রি।
২৯) কলকাতা: ১২.১ ডিগ্রি।
৩০) কল্যাণী: ৭.৫ ডিগ্রি।
৩১) মগরা: ৯ ডিগ্রি।
৩২) ব্যারাকপুর: ১০ ডিগ্রি।
৩৩) সল্টলেক: ১২.৮ ডিগ্রি।
৩৪) বসিরহাট: ১০.৪ ডিগ্রি।
৩৫) ক্যানিং: ১০.৬ ডিগ্রি।
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে শীত কতটা থাকবে?
আগামী পাঁচদিন উত্তরবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও সেরকম পরিস্থিতি থাকবে প্রথম দু'দিন। রবিবার এবং সোমবার মিলিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রির মতো বৃদ্ধি পাবে। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?
শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর শনিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। পাহাড়ে তুষারপাত হবে না আপাতত।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


