Pakistan's influence on Bangladesh: বাংলাদেশকে নাচাবে পাকিস্তান, বিস্ফোরক হাসিনার ছেলে, ফাঁস করলেন আমেরিকার 'ছক'

যে সরকারই বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, তার উপরে ছড়ি ঘোরাবে পাকিস্তান-পন্থী জামায়াতে ইসলামি। আর তার ফলে বাংলাদেশকে নিজের ইশারায় পাকিস্তান নাচাবে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র।

Published on: Feb 3, 2026, 10:59:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে স্রেফ লোক দেখানো সাধারণ নির্বাচন হবে। বাস্তবে নতুন যে সরকার আসবে, সেটির ক্ষমতা বকলমে থাকবে পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামির হাতেই। আর তার ফলে বাংলাদেশে পুরোপুরি ‘ফ্রি হ্যান্ড’ পেয়ে যাবে পাকিস্তান। অর্থাৎ ইসলামাবাদের যেটা ইচ্ছা হবে, সেটাই করবে বাংলাদেশ। যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করবে। সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পাবে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেইসঙ্গে আমেরিকার বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করেছেন।

বাংলাদেশের জামায়াতে ইসলামির প্রচারের মঞ্চ। (ছবি সৌজন্যে এপি)
বাংলাদেশের জামায়াতে ইসলামির প্রচারের মঞ্চ। (ছবি সৌজন্যে এপি)

বাংলাদেশের ভোটে নেই কোনও প্রগতিশীল দল, দাবি হাসিনার ছেলের

কলকাতায় বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের 'খোলা হাওয়া'-র অনুষ্ঠানে হাসিনার ছেলে দাবি করেছেন, চলতি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে, তাতে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি দেওয়া উচিত নয়। কারণ আওয়ামি লিগের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বাংলাদেশের কোনও প্রগতিশীল দল। সেইসব দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে আসলে কোনও নির্বাচন হচ্ছে না। বরং একটা যাত্রাপালা চলছে বলে অভিযোগ করেন জয়।

বাংলাদেশে নয়া ছক কষছে আমেরিকা? বিস্ফোরক দাবি হাসিনা পুত্রের

সেই রেশ ধরে আমেরিকার বিরুদ্ধেও বড় অভিযোগ করেন হাসিনার পুত্র। তিনি দাবি করেছেন, আমেরিকার এফবিআইয়ের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানকে দণ্ডিত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাংলাদেশেও এসেছিলেন মার্কিন আধিকারিকরা। দুর্নীতির দায়ে তারেককে দণ্ডিত করার জন্য আমেরিকার হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছিল। কিন্তু সেই পথে হাঁটেনি আমেরিকা।

বাংলাদেশ দুর্বল হলে ভারতের সমস্যা বাড়বে, মত হাসিনার ছেলের

তিনি আরও দাবি করেন, গণভোটের পক্ষে আছে আমেরিকা। আর তার ফলে বাংলাদেশে কোনও একটি দলের পক্ষে সরকার গঠন করা প্রায় অসম্ভব। তাই সবসময় ক্ষমতায় থাকবে জোট সরকার। আর দুর্বল সরকার থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করা সহজ বলে দাবি করেন হাসিনা-পুত্র। তাঁর কথায়, 'বাংলাদেশের দুর্বল এবং ইসলামিদের মদতপুষ্ট সরকার শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, সেটা সরাসরি পূর্ব ভারতের সুরক্ষা এবং স্থিতিস্থাপকতার উপরে প্রভাব ফেলবে।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More