Kalighat Police Station OC Changed: ফের ওসি বদল কালীঘাটে, নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল চামেলীকে
Kalighat Police Station OC: ২৪ ঘণ্টা যেতে না যেতেই চামেলীকেও সরিয়ে দেওয়া হল। সেখানে কালীঘাটের ওসি করা হয়েছে বলাই বাগকে। তিনি এর আগে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন।
Kalighat Police Station OC: ফেসবুকে বন্দুক নিয়ে ছবি পোস্ট করার বিতর্কের জেরে কালীঘাটের ওসির পদ থেকে সরানো হয়েছিল গৌতম দাসকে। সেখান আনা হয়েছিল চামেলী মুখোপাধ্যায়কে। এবার ২৪ ঘণ্টা যেতে না যেতেই চামেলীকেও সরিয়ে দেওয়া হল। সেখানে কালীঘাটের ওসি করা হয়েছে বলাই বাগকে। তিনি এর আগে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘আপত্তিকর’ ছবি পোস্ট করার জেরে শাস্তির মুখে পড়েন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম দাস। কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুলিশের উর্দি পরা অবস্থায় চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ এই ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
এই আবহে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই ছবিটিকে ‘আপত্তিকর’ ও ‘হুমকিমূলক’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে আইনি পদক্ষেপের দাবি জানান। কালীঘাট থানার ওসির হাতে যে ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে, তা তাঁর জন্য আদৌ বরাদ্দ করা হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এহেন পরিস্থিতিতে গৌতম দাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসেবে চামেলীকে নিয়োগ করা হয়। তবে নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রাক্কালে কালীঘাট থানার ওসি পদে একাধিকবার রদবদল করা হয়েছিল। গত ২৯ মার্চ উৎপল ঘোষকে দায়িত্ব দেওয়া হলেও এক মাসের মাথায় তাঁকে সরিয়ে গৌতম দাসকে আনা হয়েছিল। তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে ছিলেন। তবে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই বিতর্কিত পোস্টের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হলো এবং চামেলী মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। আর এবার তাঁকেও সরিয়ে বলাই বাগকে আনা হল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


