TMC Bank Account Freeze: 'একদিন দেরি হলে আকাশ ভেঙে..,' ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের

TMC Bank Account Freeze: এদিন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরেই তৃণমূলের হয়ে মামলা লড়েন। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। সেই নিয়ে আদালতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল শিবির। 

Published on: Jul 7, 2026, 18:17:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMC Bank Account Freeze: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়ার মামলায় বড়সড়ো আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল শিবির। এনিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জিতে সাড়াই দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 'একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।' বৃহস্পতিবারই ওই মামলার শুনানি হবে, সেই কথা উচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার কলকাতা হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের (HT_PRINT)
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার কলকাতা হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের (HT_PRINT)

এদিন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরেই তৃণমূলের হয়ে মামলা লড়েন। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। সেই নিয়ে আদালতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল শিবির। আইনজীবী কিশোর দত্ত ও অভিষেক মনু সিংভি কালীঘাট তৃণমূলের হয়ে আদালতে শুনানি করছেন। অভিষেক মনু সিংভি আদালতে উপস্থিত হয়েছিলেন বলেই এদিনই ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত আর্জি জানান, 'আজ বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি নিজেই রয়েছেন। তাই যাতে এদিন মামলা শোনের বিচারপতি।'

কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন সেই আর্জিতে সাড়া দেননি। কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি বলেন, 'একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।' বৃহস্পতিবার শুনানি স্থির করে উচ্চ আদালত। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সে সময়ে বিচারপতি অভিযোগ দায়েরের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আগের শুনানিতে বিচারপতি বলেন, 'অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কেন অপরাধের অভিযোগে উঠেনি। তাহলে হঠাৎ পুলিশ অভিযোগের পরে কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি ফ্রিজ করার জায়গায় চলে গেল?' গত শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 'পুলিশ কী চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে পঙ্গু করতে পারে?' এই ঘটনায় শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় অন্তবর্তী নির্দেশ দিতে চায় আদালত। তার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য জানতে চায় আদালত। এই মঙ্গলবারই তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য আদালতে পেশ করার কথা ছিল। সেটি হবে বৃহস্পতিবার।