WB Winter Forecast till 14th January: কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা কল্যাণী-কাঁথিতে! শীত বাড়বে বাংলায়? ঘন কুয়াশা কোথা

কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা পড়েছে কল্যাণী, কাঁথির মতো জায়গায়। তারইমধ্যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আগামী কয়েকদিনে কি পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে? কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকবে? শীত বাড়বে আরও?

Published on: Jan 8, 2026, 14:45:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কালিম্পঙের থেকেও বেশি ঠান্ডা কল্যাণীতে। ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গের সমতলকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো 'স্টার'-দের মধ্যে থেকে 'ডার্ক হর্স' হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান। আর সমতলের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গকে হারিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গ। কারণ উত্তরবঙ্গের সমতলে সবথেকে কম তাপমাত্রা ঠেকেছে মাঝিয়ানে। আজ সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রিতে ঠেকেছে। তারইমধ্যে দার্জিলিঙ কাঁপছে এক ডিগ্রিতে।

পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। তবে শীত বাড়ছে না এখনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। তবে শীত বাড়ছে না এখনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কোন কোন জেলায় শীতল দিনের সতর্কতা জারি?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার (সর্বনিম্ন তাপমাত্রা) তেমন হেরফের হবে না। পরবর্তী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে দু'ডিগ্রি সেলসিয়াসের মতো। পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সার্বিকভাবে আগামী বুধবার পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। তারইমধ্যে আজ এবং আগামিকাল কোচবিহার ও উত্তর দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত?

১) দার্জিলিং: ১ ডিগ্রি।

২) কালিম্পং: ১০ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ৯.১ ডিগ্রি।

৪) আলিপুরদুয়ার: ১১ ডিগ্রি।

৫) কোচবিহার: ৯.৬ ডিগ্রি।

৬) বাগডোগরা: ৯.৬ ডিগ্রি।

৭) পুণ্ডিবাড়ি: ৯.৭ ডিগ্রি।

৮) রায়গঞ্জ: ৯ ডিগ্রি।

৯) মাঝিয়ান: ৭.৮ ডিগ্রি।

১০) বালুরঘাট: ৯.৪ ডিগ্রি।

১১) মালদা: ৯.৪ ডিগ্রি।

১২) বহরমপুর: ৮ ডিগ্রি।

১৩) সিউড়ি: ৮ ডিগ্রি।

১৪) শ্রীনিকেতন: ৭ ডিগ্রি।

১৫) কৃষ্ণনগর: ৯.৬ ডিগ্রি।

১৬) পানাগড়: ৯.১ ডিগ্রি।

১৭) বর্ধমান: ৮.৮ ডিগ্রি।

১৮) আসানসোল: ৯.২ ডিগ্রি।

১৯) ঝাড়গ্রাম: ৯ ডিগ্রি।

২০) পুরুলিয়া: ১০ ডিগ্রি।

২১) কলাইকুন্ডা: ১০.১ ডিগ্রি।

২২) খড়্গপুর: ১০.২ ডিগ্রি।

২৩) কাঁথি: ৯ ডিগ্রি।

২৪) হলদিয়া: ১১.২ ডিগ্রি।

২৫) উলুবেড়িয়া: ৯.৫ ডিগ্রি।

২৬) ডায়মন্ড হারবার: ১০.৩ ডিগ্রি।

২৭) কাকদ্বীপ: ১০.৫ ডিগ্রি।

২৮) দমদম: ১১ ডিগ্রি।

২৯) কলকাতা: ১১.৬ ডিগ্রি।

৩০) কল্যাণী: ৭.৫ ডিগ্রি।

৩১) মগরা: ১০ ডিগ্রি।

৩২) ব্যারাকপুর: ৯.৪ ডিগ্রি।

৩৩) সল্টলেক: ১১.৫ ডিগ্রি।

৩৪) বসিরহাট: ১০.৫ ডিগ্রি।

৩৫) ক্যানিং: ১০ ডিগ্রি।

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?

১) শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

২) শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। শুক্রবার এবং শনিবার ঘন কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More