Kaustav Bagchi on JU Students: আমি বলছি না যে যাদবপুরের সবাই দেশবিরোধী, কিন্তু…., ‘ধোলাইয়ের’ নিদান BJP বিধায়কের

Kaustav Bagchi on JU Students: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে ‘ধোলাইয়ের’ নিদান দিলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। তিনি দাবি করলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের মধ্যে দেশবিরোধী মনোভাব আছে।

Published on: Aug 20, 2026, 22:59:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kaustav Bagchi on JU Students: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের মধ্যে প্রবলভাবে দেশবিরোধী মনোভাব আছে। তাঁদের 'বাংলা ধোলাই' দেওয়া উচিত। যাঁরা সেই কাজটা করবেন, তাঁদের পুরস্কৃত করবেন। এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সংবাদমাধ্যম এবিপি আনন্দে তিনি দাবি করেন, যাদবপুরের সব পড়ুয়াই যে দেশবিরোধী মনোভাবের সঙ্গে যুক্ত, সেটা বলছেন না। কিন্তু একাংশের মধ্যে যে সেই দেশবিরোধী মনোভাব আছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর দেশের বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁদের ‘বাংলা ধোলাই’ দেওয়া উচিত বলে সওয়াল করেন ব্যারাকপুরের সাংসদ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিরুদ্ধে বিক্ষোভ বাম সংগঠনের। (ছবি সৌজন্যে পিটিআই)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিরুদ্ধে বিক্ষোভ বাম সংগঠনের। (ছবি সৌজন্যে পিটিআই)

ABVP ও SFI-র সংঘর্ষে উত্তাপ ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

আর তিনি সেই মন্তব্য করেছেন বুধবার রাতের সংঘর্ষ এবং বৃহস্পতিবার দিনভর উত্তেজনার পরে। বুধবার এবিভিপি এবং এসএফআইয়ের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। তারপর দু'পক্ষের তরফেই বৃহস্পতিবার যাদবপুর চত্বরে মিছিল করা হয়। তার জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখোমুখি সংঘাতে জড়ায় দু'পক্ষই। চলতে থাকে বাদানুবাদ।

আরও পড়ুন: ABVP vs Left at Jadavpur University: ‘দেশদ্রোহী’ বনাম ‘টেররিস্ট’- এবিভিপি ও বাম সংঘাতে উত্তাল JU, ভাঙল প্রতীকের একাংশ

যাদবপুরের গেট বেয়ে ওঠে ABVP, ভিতরে বামেরা

তবে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি বৃহস্পতিবার। এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। দফায়-দফায় পরিস্থিতি উত্তপ্ত হলেও নতুন করে রক্তপাত হয়নি। সেই আশঙ্কা তৈরি হয়েছিল, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে চলে আসে এবিভিপি। আর ভিতরে ছিল বামেরা। সেইসময় তুমুল বাদানুবাদ হয়। গেট বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন এবিভিপি সমর্থক। সেইসবের মধ্যে গেটের বাইরে লাগানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোহার প্রতীক খুলে যায়।

আরও পড়ুন: Success Story in KBC 2026: KBC-তে ৫০ লাখ জিতলেন IIT টপার! ড্রাইভার বাবার দিকে তাকিয়ে ফেরান ১৮ লাখের চাকরি

উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

সেই আবহে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, যাদবপুরের ক্যাম্পাসে বহিরাগতদের হামলার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে শুক্রবার বৈঠক করা হবে। সেখানেই গঠন করা হবে তদন্ত কমিটি। সেইসঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট, হামলার মতো ঘটনা অভিযোগে দায়ের করা হবে যাদবপুর থানায়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More