KMC TMC Councilor Arrest: কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান গ্রেফতার

KMC TMC Councilor Arrest: কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারই তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। এবং তারপরই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তৃণমূলের স্থানীয় তৃণমূল কার্যালয় ঘিরে ফেলে। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

Published on: May 24, 2026, 06:45:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

KMC TMC Councilor Arrest: পশ্চিমবঙ্গে পালাবদলের পর থেকেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিক নেতাদের একে একে জেলে ভরা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি করা বা হেনস্থা করা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেই সক্রিয় হচ্ছে পুলিশ। এহেন পরিস্থিতিতে এবার কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। শনিবারই তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। এবং তারপরই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তৃণমূলের স্থানীয় তৃণমূল কার্যালয় ঘিরে ফেলে। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।
কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

অভিযোগ, ২০২৪ সালে শীলপাড়া এলাকায় একটি দোকানের মালিকের কাছে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় পুরসভার ক্ষমতা ব্যবহার করে দোকান ভাঙচুরের অভিযোগও ওঠে। এই ঘটনায় তোলাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়েরের পরই পুলিশ পদক্ষেপ করে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের সময় সুদীপ পোল্লের নেতৃত্বে এলাকায় বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছিল। শখের বাজার এলাকায় বিজেপির মঞ্চ ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগও তোলা হয়েছে। এছাড়া প্রবীণ বাসিন্দাদের ভয় দেখিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগও সামনে এসেছে।

এর আগেও সুদীপ পোল্লের বিরুদ্ধে একাধিক বিতর্ক সামনে এসেছিল। বছর দুয়েক আগে বড়িশার একটি চার্চের নার্সিং ট্রেনিং সেন্টারের মেরামতির কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় মেয়র ও মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন চার্চের বিশপ। বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীও তাঁর বিরুদ্ধে পুকুর ভরাট ও তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় বাড়ি বাড়ি সংবাদপত্র বিলি করতেন সুদীপ পোল্লে। পরে শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন এবং ২০১০ সালে কলকাতা পুরসভা নির্বাচনে কাউন্সিলর হন। সময়ের সঙ্গে এলাকায় তাঁর প্রভাব বৃদ্ধি পায় এবং পরে তাঁকে বরো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More