Weather Update Of Bengal: গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ! কবে মিলবে গরম থেকে স্বস্তি? উত্তরে কবে ঢুকছে বর্ষা?
Weather Update Of Bengal: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও গরম বেড়েছে। তবে ঝড়বৃষ্টির কথাও জানিয়েছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে উত্তরের একাশিক জেলায়।
Weather Update Of Bengal: তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। ভোর থেকেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি বাড়াচ্ছে। দিনের বেশিরভাগ সময়েই রোদের তাপ অসহ্য হয়ে উঠছে, তাই মানুষ এক চিলতে বৃষ্টির আশায় তাকিয়ে আছেন আকাশের দিকে। কোথাও কোথাও কালবৈশাখী হলেও মিলছে না স্বস্তি, ক্ষণিকের জন্য মেঘলা আকাশের পরে ফের আগের মতো গরম ফিরে আসছে। জেলাগুলিতে তাপমাত্রা লম্বা লাফ দিয়েছে রীতিমতো। কলকাতার পাশাপাশি পাল্লা দিয়ে গরম বেড়েছে পশ্চিমের রাঢ়বঙ্গের জেলাগুলিতে। তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাঁকুড়া-পুরুলিয়া-সহ লালমাটির জেলাগুলিতে। কোথাও কোথাও ৪০ ডিগ্রি পেরিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় একটু স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় জনজীবন। বিপরীতে উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টি, আকাশভাঙা বর্ষণে অনেক জায়গায় জল জমছে। কিন্তু কবে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৈশাখের বেশিরভাগ সময়ই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি দেখা গিয়েছে। বৃষ্টির কারণে আবহাওয়াও কিছুটা মনোরম ছিল। তবে গত সাতদিন ধরে রীতিমতো হাঁসফাঁস গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তবে ফিল লাইক টেম্পারেচার ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভূত হবে বলে হাওয়া অফিসের খবর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই রকম পরিস্থিতি থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ অনেকটাই বেশি থাকায় প্রচুর ঘাম দেখা যাবে। আপাতত তেমন কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।
বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই সব এলাকায় ফিল লাইক টেম্পারেচার আরও বেশ কয়েক ডিগ্রি বেশি থাকছে। কবে ফের কালবৈশাখী দেখা যাবে কলকাতা-সহ দক্ষিণে। এদিক থেকে কিছুটা আশার বাণী শোনাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টায় বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলোয়। প্রবল গরমের কারণে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে। সেখান থেকেই বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও গরম বেড়েছে। তবে ঝড়বৃষ্টির কথাও জানিয়েছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে উত্তরের একাশিক জেলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলা। অর্থাৎ আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির এই স্পেল জারি থাকবে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করবে। এরপর তা ধীরে ধীরে মূল ভূখণ্ডে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে।
E-Paper

