Kolkata Gold & Silver Price on 7th March: যুদ্ধের আবহে টানা তৃতীয়দিন সোনার দাম কমল, আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

লাগাতার তৃতীয়দিন সোনার দাম কমল। গত একসপ্তাহে ৪ দিন বেড়েছিল সোনার দাম, এদিকে হলুদ ধাতুর দাম ৩ দিন কমেছে এর মধ্যে। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা।

Published on: Mar 07, 2026 1:11 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুদ্ধের আবহে আবারও সোনার দাম কমল কলকাতায়। এরই সঙ্গে আজ রুপোর দাম কিছুটা বেড়েছে। এই নিয়ে লাগাতার তৃতীয়দিন সোনার দাম কমল। গত একসপ্তাহে ৪ দিন বেড়েছিল সোনার দাম, এদিকে হলুদ ধাতুর দাম ৩ দিন কমেছে এর মধ্যে। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা।

গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা। (REUTERS)
গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা। (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ১৬০৩৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ১৬০৩৫০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ১৫৯৫৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ১৫৯৫৫০ টাকা। গতকালকের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা করে।

এদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ১৫২৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ১৫২৪০০ টাকা। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৮০০ টাকা। এর আগে গত ৬ মার্চ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ১৫৩২০০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ১৫৩২০ টাকা।

এর আগে গত ৩ মার্চ ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৬০৬০০ টাকা। ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৫১০০০ টাকা। ১ এবং ২ মার্চ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ১৬১২৫০ টাকা। ২৮ ফেব্রুয়ারি ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ১৫২৩০০ টাকা। ২৭ ফেব্রুয়ারি কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ১৫১৩০০ টাকা। ২৬ ফেব্রুয়ারি কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ১৫২৮৫০ টাকা। ২৫ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৫২৪০০ টাকা। ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৫১০০০ টাকা।

এদিকে আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাট বিকোচ্ছে ২৬৫৮০০ টাকায়। এদিকে প্রতি কেজি খুচরো রুপো বিকোচ্ছে ২৬৫৯০০ টাকায়। আজ কলকাতার দোকানগুলিতে রুপোর দাম কমেছে কেজিতে ২৪৫০ টাকা করে। এর আগে গত ৫ মার্চ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ২৬৩৪৫০ টাকা। আর সেদিন কলকাতায় খুচরো রুপোর দাম ছিল ২৬৩৪৫ টাকা।

এর আগে ৩ মার্চ কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৯২২৫০ টাকা। গত ১ মার্চ প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৯২৭০০ টাকা। ২৮ ফেব্রুয়ারি কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৮৮০০ টাকা। ২৭ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬২৯৫০ টাকা। ২৬ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৭০৩০০ টাকা। ২৫ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৬৮৫০ টাকা। ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৫৪০০ টাকা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More