Kolkata International Sports Film Festival: পাকিস্তানিদের নিয়ে সিনেমা দেখানো হল কলকাতার নন্দনে, আছে আরও আকর্ষণীয় ফিল্ম

কলকাতায় চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হল পাকিস্তানিদের উপরে নির্মিত স্পোর্টস ফিল্ম। ইমরান কামার জামান পরিচালিত ১৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র-কল্পকাহিনী ‘আফটার টিম লাডু’ (২০২৪) উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হয়।

Published on: Feb 5, 2026, 17:25:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কলকাতায় চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হল পাকিস্তানিদের উপরে নির্মিত স্পোর্টস ফিল্ম। ইমরান কামার জামান পরিচালিত ১৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র-কল্পকাহিনী ‘আফটার টিম লাডু’ (২০২৪) উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা শরণার্থী শিশুদের জীবনে খেলাধুলো কীভাবে প্রভাব ফেলে, তা এই সিনেমায় ফুটে উঠেছে। কলকাতায় চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে নন্দনে সেই সিনেমা প্রদর্শিত হয়েছে। তবে সিনেমাটি তৈরি করা হয়েছে আমেরিকায়। গল্পের কাহিনী অনুযায়ী, ওই শরণার্থী শিশুরা আমেরিকায় গিয়ে কীভাবে নিজেদের জীবন গড়ে তোলে, তা দেখানো হয়েছে।

কলকাতায় প্রদর্শিত হল ‘আফটার টিম লাডু’।
কলকাতায় প্রদর্শিত হল ‘আফটার টিম লাডু’।

তাছাড়াও এই উৎসবের অন্যতম আকর্ষণ হল ক্রোয়েশীয় স্পোর্টস ফিল্ম ‘টোভা’। যুগোস্লাভিয়ার টেবিল টেনিস কিংবদন্তি আন্তুন টোভা স্টিপানসিচের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর উত্থান এবং পেশাদার সাফল্যের পথে তাঁর সংগ্রামের কাহিনী তুলে ধরেছে।

উল্লেখ্য, চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া উৎকর্ষকে উদযাপন করার পাশাপাশি অধ্যবসায়, আত্মপরিচয় এবং আশার গল্পগুলোকে তুলে ধরছে। আয়োজক কমিটির সম্পাদক রঙ্গন মজুমদার তাঁর মতামত ব্যক্ত করে বলেন, কলকাতা ক্রীড়াপ্রেমীদের শহর, যেখানে আমরা বিশেষ করে তরুণ শিক্ষার্থী এবং প্রবীণ নাগরিকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সমাজ ও ক্রীড়া জগতের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা আমাদের জন্য এক বিশাল সুযোগ।'

নন্দন ৩-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, দমন ও দিউ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আলেকজান্ডার থমাস এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ম্যানেজার বিশ্বরূপ দে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More