Kolkata Metro Latest Update: বৈশাখের দিকে নজর, নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত, হবে আরও ১ কাজ

কলকাতা মেট্রোর পুরনো কবি সুভাষ স্টেশন ভেঙে ফেলার কাজ চলছে। ভাঙাচোরার কাজ শেষ হলে নতুন করে স্টেশন তৈরির কাজে হাত দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকল এপ্রিল থেকেই নয়া কবি,সুভাষ মেট্রো স্টেশনের কাজ শুরু করা হবে বলে সূত্রের খবর।

Published on: Jan 31, 2026, 06:59:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অক্টোবরে বলা হয়েছিল যে 'যতটা দ্রুত সম্ভব' কাজ শুরু হবে। আর শেষপর্যন্ত সেই কাজটা শুরু হতে-হতে এপ্রিল (বাংলার প্রথম মাস বৈশাখের আশপাশে) হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নতুন করে কলকাতা মেট্রোর ব্লু লাইনের (নর্থ-সাউথ করিডর) কবি সুভাষ স্টেশন গড়ে তোলার কাজ পুরোদমে শুরু করতে এপ্রিল হয়ে যাবে। সেইসময় শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রোর রেক ঘোরানোর পরিকাঠামো তৈরির কাজও শুরু হবে বলে মেট্রো সূত্রের খবর। বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, পুরনো কবি সুভাষ স্টেশনের নকশায় গলদ ছিল। সেই পরিস্থিতিতে নয়া স্টেশনের ক্ষেত্রে যাতে কোনওরকম ভুলত্রুটি না থাকে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়তি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় বিষয়। তাই কিছুটা সময় লাগছে।

সবকিছু ঠিকঠাক থাকল এপ্রিল থেকেই নয়া কবি,সুভাষ মেট্রো স্টেশনের কাজ শুরু করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)
সবকিছু ঠিকঠাক থাকল এপ্রিল থেকেই নয়া কবি,সুভাষ মেট্রো স্টেশনের কাজ শুরু করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

নয়া কবি সুভাষ স্টেশনের নকশার কাজ শেষ

আপাতত যা খবর, তাতে নয়া কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এমনকী দেওয়া হয়ে গিয়েছে কাজের বরাতও। তাও নকশা এবং নির্মাণ সংক্রান্ত কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে, যাতে আগেরবারের মতো কোনও গলদ থেকে না যায়। অন্যদিকে মেট্রো সূত্রে খবর, যে সময় নাগাাদ নয়া কবি সুভাষ স্টেশন তৈরির কাজ শুরু করা হবে, তারই আশপাশে শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরি করার তোড়জোড় চলবে বলে মেট্রো সূত্রে খবর।

অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধ

এমনিতে গত বছরের জুলাইয়ে কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়েছিল। তার জেরে কোনওরকম ঝুঁকি না নিয়ে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাত্রীবাহী মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালানো হতে থাকে মেট্রো। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল যে কবি সুভাষ স্টেশন বন্ধ করে দেওয়া হলেও যাত্রীদের সমস্যা হবে না। শুধুমাত্র প্রথম ও শেষ স্টেশন পালটে যাচ্ছে।

মেট্রোয় মারাত্মক সমস্যা ও পরিস্থিতির উন্নতি

কিন্তু যাত্রীদের সমস্যা যে কতটা মারাত্মক হতে পারে, তা পরবর্তী কয়েক মাসেই বোঝা গিয়েছিল। কারণ প্রান্তিক স্টেশন না হওয়ায় শহিদ ক্ষুদিরামে মেট্রো রেক ঘোরানোর জায়গা নেই। ফলে শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রীদের নামিয়ে খালি রেক নিয়ে যাওয়া হচ্ছে কবি সুভাষ স্টেশনে। তারপর সেই রেক ঘুরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ফলে বাড়তি সময় লেগে যাচ্ছে। ফলে পরিষেবা ব্যাহত হচ্ছিল। সময় চলছিল না মেট্রো। অনেক মেট্রোই মহানায়ক উত্তর কুমার স্টেশন পর্যন্ত যাচ্ছিল।

তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে যতক্ষণ না দক্ষিণেশ্বরমুখী মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে যাত্রা শুরু করবে, ততক্ষণ কোনও রেক শহিদ ক্ষুদিরাম ছেড়ে (কবি সুভাষের দিকে) যেতে পারবে না। সম্প্রতি সেই নিয়ম শিথিল করা হয়েছে। তারপরই বেশ কিছুটা উন্নতি হয়েছে মেট্রো পরিষেবার।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More