Kolkata Metro Pre-Pujo Special Service: পুজোর আগে ৪ দিনে বাড়তি ২৪৪টি মেট্রো চলবে কলকাতায়! কোন লাইনে কতক্ষণ মিলবে ট্রেন?
Kolkata Metro Pre-Pujo Special Service: দুর্গাপুজোর আগে কলকাতা মেট্রোর তরফে বিশেষ পরিষেবা দেওয়া হবে। দুটি শনিবার (৩ অক্টোবর এবং ১০ অক্টোবর) এবং দুটি রবিবার (৪ অক্টোবর এবং ১১ অক্টোবর) বেশি মেট্রো চলবে। ১০ অক্টোবর আবার মহালয়া।
Kolkata Metro Pre-Pujo Special Service: দুর্গাপুজোর আগে কলকাতা মেট্রোর পরিষেবা বাড়ানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুজোর আগে অক্টোবরে দুটি শনিবার (৩ অক্টোবর এবং ১০ অক্টোবর) ও দুটি রবিবার (৪ অক্টোবর এবং ১১ অক্টোবর) পড়ছে। কেনাকাটির ভিড়ের কথা মাথায় রেখে ওই চারদিন মিলিয়ে ২৪৪টি বেশি মেট্রো চালানো হবে। ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম), গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) এবং ইয়েলো লাইন (নোয়াপাড়া-এয়ারপোর্ট) মিলিয়ে প্রতি শনিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে ৭২টি। আর রবিবার বাড়তি ৫০টি মেট্রো চালানো হবে।

তবে পার্পল (জোকা-মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-বেলেঘাটা) পরিষেবার কোনও হেরফের করা হয়নি। ওই দুটি লাইনে শনিবার যেমন পরিষেবা মেলে, সেরকমই পাওয়া যাবে ৩ অক্টোবর এবং ১০ অক্টোবর। আর রবিবার তো ওই দুই লাইনে মেট্রো চলে না। তাছাড়া কোনও লাইনেরই প্রথম ও শেষ মেট্রোর সময়সূচির পরিবর্তন করা হয়নি।
শনিবার ব্লু লাইনে কত মেট্রো চলবে?
প্রতি সপ্তাহের শনিবার সাধারণত ২৫২টি মেট্রো চলাচল করে। পুজোর আগের দুটি শনিবার ২৭২টি মেট্রো চালানো হবে। আপ এবং ডাউন অভিমুখে ১৩৬টি করে মেট্রো চলবে।
গ্রিন লাইনে কতগুলি মেট্রো চলবে শনিবার?
পুজোর আগের দুটি শনিবার ইস্ট-ওয়েস্ট করিডরে ২৩৬টি মেট্রো (১১৮টি আপ এবং ১১৮টি ডাউন) চলবে। এমনিতে শনিবার ২১২টি মেট্রো চলাচল করে গ্রিন লাইনে।
ইয়েলো লাইনে কতগুলি মেট্রো চলবে শনিবার?
সাধারণ ৯২টি মেট্রোর পরিবর্তে ৩ অক্টোবর এবং ১০ অক্টোবর ১২০টি করে মেট্রো চলবে ইয়েলো লাইনে। অর্থাৎ ৩ অক্টোবর চলবে ১২০টি মেট্রো। আবার ১২০টি মেট্রো চলবে ১০ অক্টোবর।
পুজোর আগের দুটি রবিবার কোন লাইনে কত মেট্রো বাড়ছে?
১) ব্লু লাইন: ১৫২টি মেট্রোর পরিবর্তে ১৮৮টি চালানো হবে।
২) গ্রিন লাইন: এমনিতে ১১১টি মেট্রো চলাচল করে। ৪ অক্টোবর এবং ১১ অক্টোবর চালানো হবে ১২৫টি করে মেট্রো।
৩) ইয়েলো লাইন: ৭৮টি মেট্রো চলাচল করবে, যেমনটা অন্য রবিবার করে। তবে বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি দুটির পরিবর্তে তিনটি মেট্রো চালানো হবে।
পুজোর সময় কবে কতগুলি বেশি মেট্রো চালানো হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। পরবর্তীতে সেই ঘোষণা করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


