WB Holi Special Trains Timetable: দোলে উত্তরবঙ্গে যাবেন? ৪ জোড়া স্পেশাল ট্রেন চলবে, মালদা থেকে ছাড়বে আরও কয়েকটি
দোলের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। যাঁরা দার্জিলিং বা উত্তরবঙ্গের অন্য কোথাও যেতে চান, তাঁদের জন্য একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো হবে। তাছাড়াও মালদা টাউন থেকে আরও কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়বে।
দোলে ২২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। তার ফলে দোলের ছুটিতে যাঁরা দার্জিলিং-সহ উত্তরবঙ্গে ঘুরতে যেতে চান, তাঁদেরও সুখবর দেওয়া হয়েছে। কারণ কলকাতা ও নিউ জলপাইগুড়ির মধ্যে এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেইসঙ্গে কলকাতা ও ডিব্রুগড়ের মধ্যে যে তিন জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানো হবে, সেগুলিও উত্তরবঙ্গকে ছুঁয়ে যাবে। ফলে উত্তরবঙ্গে যাওয়ার জন্য একগুচ্ছ স্পেশাল ট্রেনের টিকিট কাটার সুযোগ পেয়ে গেলেন ভ্রমণপিপাসুরা। সেইসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মালদা টাউন স্টেশন থেকেও একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে।

দোলের সময় উত্তরবঙ্গ যাওয়ার স্পেশাল ট্রেন
১) ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল: ২৮ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১ টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ১ মার্চ (রবিবার) সকাল ১০ টা ৪৫ মিনিটে পৌঁছাবে নিউ জলপাইগুড়িতে।
২) ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা হোলি স্পেশাল: ১ মার্চ (রবিবার) বেলা ১২ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে হোলি স্পেশাল ট্রেন। আর কলকাতায় ঢুকবে রাত ১২ টা ৪০ মিনিটে।
৩) যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউনের মতো স্টেশনে দাঁড়াবে।
৪) ওই ট্রেনে জেনারেল কোচ, স্লিপার কোচ এবং এসি কোচ থাকবে।
দোলের সময় অসমগামী স্পেশাল ট্রেনের সময়সূচি
১) ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা হোলি স্পেশাল ট্রেন: ২১ ফেব্রুয়ারি (শনিবার), ২৮ ফেব্রুয়ারি (শনিবার) এবং ৭ মার্চ (শনিবার) বিকেল ৫ টায় ডিব্রুগড় থেকে ছাড়বে। কলকাতায় পৌঁছাবে রবিবার (ইংরেজি মতে সোমবার) রাত ১২ টা ৩০ মিনিটে।
২) ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় হোলি স্পেশাল ট্রেন: ২৩ ফেব্রুয়ারি (ইংরেজি মতে সোমবার), ২ মার্চ (ইংরেজি মতে সোমবার) এবং ৯ মার্চ (ইংরেজি মতে সোমবার) রাত ২ টো ৩০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পৌঁছাবে মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিটে।
৩) নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা টাউনের মতো স্টেশনে দাঁড়াবে।
৪) জেনারেল কোচ, স্লিপার কোচ এবং এসি কোচ থাকছে।
মালদা টাউন-উধনা হোলি স্পেশাল ট্রেনের সূচি
১) ০৩৪১৭ মালদা টাউন-উধনা হোলি স্পেশাল ট্রেন: ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চের মধ্যে প্রতি শনিবার বেলা ১২ টা ১৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। সোমবার (ইংরেজি মতে) রাত ২ টো ১৫ মিনিটে উধনায় পৌঁছাবে।
২) ০৩৪১৮ উধনা-মালদা টাউন হোলি স্পেশাল ট্রেন: ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে প্রতি সোমবার বেলা ১২ টা ৩০ মিনিটে উধনা থেকে ছাড়বে। বুধবার ভোর ৫ টা ৫৫ মিনিটে পৌঁছাবে মালদা টাউনে।
৩) যাত্রাপথে নিউ ফরাক্কা, সুলতানগঞ্জ, জামালপুর, সাহিবগঞ্জের মতো স্টেশনে দাঁড়াবে।
৪) ওই হোলি স্পেশাল ট্রেনে জেনারেল কোচ, স্লিপার কোচ এবং এসি কোচ থাকছে।
বেঙ্গালুরু-মালদা টাউন হোলি স্পেশাল ট্রেন
১) ০৬৫৬৫ SMVB বেঙ্গালুরু-মালদা টাউন হোলি স্পেশাল ট্রেন: ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে প্রতি রবিবার রাত ১১ টা ৪০ মিনিটে SMVB বেঙ্গালুরু থেকে ছাড়বে। তৃতীয় দিনে বিকেল ৪ টে ৩০ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে।
২) ০৬৫৬৬ মালদা টাউন-SMVB বেঙ্গালুরু হোলি স্পেশাল ট্রেন: ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চের মধ্যে প্রতি বুধবার মালদা টাউন থেকে হোলি স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৪ টয়। তৃতীয় দিনে বেলা ১২ টা ৪৫ মিনিটে পৌঁছাবে SMVB বেঙ্গালুরুতে।
৩) যাত্রাপথে নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনির মতো স্টেশনে দাঁড়াবে।
৪) জেনারেল কোচ, স্লিপার কোচ এবং এসি কোচ থাকছে।
আপাতত কোনও হোলি স্পেশাল ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া শুরু হয়নি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে পরবর্তীতে সেই তথ্য দেওয়া হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


