WB Winter Forecast till 5th February: মাঘেই গরমের খেলা শুরু? ২ দিনে পারদ চড়ল ২.৩ ডিগ্রি, আরও কমবে শীত? কুয়াশা কোথায়
দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ২.৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। সেই পরিস্থিতিতে শীতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল কলকাতা-সহ পশ্চিমবঙ্গ থেকে। সরকারিভাবে এখনও বিদায়বার্তা দেওয়া হয়নি। কিন্তু তাতে কার্যত সিলমোহর পড়ে গিয়েছে।
পাক্কা ৫৫ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেল। শুধু তাই নয়, আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সামনেই। আর সেই পরিস্থিতিতে শীতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল কলকাতা-সহ পশ্চিমবঙ্গ থেকে। সরকারিভাবে এখনও বিদায়বার্তা দেওয়া হয়নি। কিন্তু তাতে কার্যত সিলমোহর পড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বা দক্ষিণবঙ্গের (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) রাতের তাপমাত্রার (সর্বনিম্ন তাপমাত্রা) বিশেষ কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা পড়বে পরপর ২ দিন
সবমিলিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়ার শুষ্ক থাকবে। তবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকালে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়। ঘন কুয়াশার দাপট অবশ্য প্রথম দু'দিনই থাকবে। শনিবার এবং রবিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আর কোন কোন জেলায় কুয়াশা থাকবে?
তবে দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব প্রায় থাকবে না বললেই চলে। শনিবার এবং রবিবার সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শনিবার সকালের দিকে একেবারে হালকা কুয়াশা থাকতে পারে কলকাতায়।
গরমের 'খেলা' শুরু কলকাতা-সহ পশ্চিমবঙ্গে?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৭.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শুধু তাই নয়, বৃহস্পতিবারের থেকে পারদ চড়েছে ১.১ ডিগ্রি। আর বুধবারের থেকে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৩ ডিগ্রি বেড়েছে। যা দেখে মনে সেই ভয়টাই জাঁকিয়ে বসছে, গরমের ট্রেলার কি শুরু হয়ে গেল?
তবে আপাতত একটাই স্বস্তির ব্যাপার যে সর্বোচ্চ তাপমাত্রা (রাতের তাপমাত্রা) খুব বাড়েনি। আজ যেমন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারে থেকে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


