Suruchi Sangha in Trouble: তাদের জমি দখল করে পুজোর অভিযোগ! সুরুচি সংঘকে নোটিস LICর, ডেডলাইন কবে? না মানলে…

প্রসঙ্গত, আসন্ন ১৬ জুলাই রথযাত্রা রয়েছে। মূলত সেই সময় থেকেই ক্লাবগুলোতে শুরু হয়ে যায় খুঁটিপুজো। আর ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে ওই জমি খালি করে দিতে বলেছে এলআইসি।

Published on: Jun 20, 2026, 16:06:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সুরুচি সংঘের দুর্গাপুজোর সঙ্গে বহুদিনই জড়িয়ে রয়েছে রাজ্যের প্রাক্তনমন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। এবার সেই সুরুচি সংঘকেই নোটিস পাঠাল ভারতীয় জীবনবিমা কোম্পানি বা এলআইসি। এলআইসির অভিযোগ, তাদের ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজো করছে ওই ক্লাব। এলআইসি জানিয়েছে, ওই জমি ১৮ জুলাইয়ের মধ্যে খালি করে দিতে হবে সুরুচি সংঘকে। আর তা যদি না মানা হয়, তাহলে কড়া আইনি পদক্ষেপের পথে সংস্থা যাবে বলে জানিয়েছে।

বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোচ্ছেন অরূপ বিশ্বাস। (ছবি সৌজন্যে পিটিআই)
বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোচ্ছেন অরূপ বিশ্বাস। (ছবি সৌজন্যে পিটিআই)

সুরুচি সংঘের পুজোর সঙ্গে জড়িয়ে থাকে অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম। এবার সেই বিশ্বাস ব্রাদার্সরা আরও বিপাকে! নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ এলআইসির। সেই মর্মে সুরুচি সংঘের কাছে পৌঁছে গিয়েছে এলআইসির চিঠি। প্রসঙ্গত, আসন্ন ১৬ জুলাই রথযাত্রা রয়েছে। মূলত সেই সময় থেকেই ক্লাবগুলোতে শুরু হয়ে যায় খুঁটিপুজো। আর ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে ওই জমি খালি করে দিতে বলেছে এলআইসি। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে এবারের সুরুচি সংঘের পুজো ঘিরে। এই পুজোর ভবিষ্যৎ কী? প্রশ্ন থেকেই যাচ্ছে।

কলকাতার দক্ষিণের পুজো মানেই সুরুচি সংঘ! সেখানে প্রতিবারের দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। নিউ আলিপুরের এই পুজো ঘিরে প্রতিবারই কৌতূহল থাকে সকলের। থিম থেকে শুরু করে কী হতে চলেছে পুজোয়, তা নিয়ে থাকে প্রশ্ন। আর রথযাত্রার পর থেকে দুর্গাপুজোর কাউন্টডাইন শুরু হতেই সেই প্রশ্ন আরও বাড়ে। এবার তার আগেই সুরুচি সংঘের কাছে পৌঁছে গেল এলআইসির নোটিস। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ। তিনি সদ্য গ্রেফতার হয়েছেন। অভিযোগ, ক্লাবের পুজো যে জমিতে হত, তা আদতে এলআইসির। এমন অবস্থায় বিশ্বাস ব্রাদার্সের পুজো হিসাবে খ্যাত সুরুচি সংঘের পুজোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More