Bengal Low Pressure Forecast Update: নিম্নচাপ জন্মাচ্ছে বাংলা উপকূলে! ভারী বৃষ্টি শুক্রেও, ছোটো বিরতির পরে ফের চলবে

Bengal Low Pressure Forecast Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। তারপর সাময়িক বিরতির পরে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে ফের।

Published on: Aug 7, 2026, 15:16:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Low Pressure Forecast Update: আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী (৭০-২০০ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত এখনও অবস্থান করছে। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেইসঙ্গে দিঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গিয়েছে। সবমিলিয়ে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোন ৩ জেলায়?

১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Bengal Govt Schools New Syllabus: পশ্চিমবঙ্গ তৈরি, শ্যামাপ্রসাদ থেকে বাংলাদেশ ইস্যু- নয়া সিলেবাসে কী কী থাকতে পারে?

শনিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়

১) শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Shyambazar Metro: শ্যামবাজার মেট্রোর নাম বদলাবে? পুজোর আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সম্মান জানাতে হতে পারে বড় পদক্ষেপ

রবিবার ঝড়ের জন্য সতর্কতা জারি কোথায় কোথায়?

১) রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

সোমবার থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

১) সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More