LPG Cylinder Price ₹261 Hike: ছোট সিলিন্ডারের দামেও আগুন, একলাফে ২৬১ টাকা বাড়ল রান্নার গ্যাসের দর
LPG Cylinder Price ₹261 Hike: কেন দাম বাড়ল? এই মূল্য বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১২৬ ডলারে পৌঁছে যায়, যদিও শুক্রবার তা ১১৩ ডলারে নেমে এসেছে।
LPG Cylinder Price ₹261 Hike: দেশ জুড়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আলাফে প্রায় ১০০০ টাকা বেড়েছে। এরই সঙ্গে এবার ৫ কেজি ওজনের ঘরোয়া ছোটু সিলিন্ডারের দামও বেড়েছে ২৬১ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে রেস্তোরাঁ, হোটেল, বেকারি এবং অন্যান্য ছোট-বড় ব্যবসায়। একই সময়ে, ছোটু সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে পকেটে আঁচ লাগবে পরিযায়ীদের। তবে ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

কেন দাম বাড়ল? এই মূল্য বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১২৬ ডলারে পৌঁছে যায়, যদিও শুক্রবার তা ১১৩ ডলারে নেমে এসেছে। এদিকে ভারত তার এলপিজি চাহিদার একটি বড় অংশ আমদানি করে। তাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি মাসে আন্তর্জাতিক মূল্য এবং ডলার-রুপির বিনিময় হার অনুসারে পরিবর্তিত হয়।
পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার চালু রয়েছে শহুর এলাকায়। প্রসঙ্গত, গ্যাস সিলিন্ডারের সংযোগ পেতে গেলে ঠিকানা সংক্রান্ত নথি জমা দিতে হয়। তবে পরিযায়ী শ্রমিকদের জন্য তা কঠিন হয়ে পড়ত। এই আবহে সরকার 'ছোটু' সিলিন্ডার চালু করেছিল। যেকোনও একটি পরিচয়পত্র দেখিয়েই এই ছোট এলপিজি সিলিন্ডার কেনা যেতে পারে।
এদিকে আজ, ১ মে থেকে, মুম্বই ও দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়েছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৯৯৪ টাকা। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত মূল্য অনুসারে, ১ মে থেকে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে ৩০৭১.৫০ টাকা হয়েছে। আগে তা ছিল ২০৭৮.৫০। এদিকে দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১৩ টাকাই আছে। এদিকে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩২০২ টাকা। এর আগে কলকাতায় ২২০৮ টাকায় পাওয়া যাচ্ছিল ১৯ কেজি ওজনের সিলিন্ডার। কলকাতায় ৯৩৯ টাকায় বিকোচ্ছে ঘরোয়া সিলিন্ডার।
প্রসঙ্গত, ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই আবহে চলতি বছরের শুরু থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে চলেছে। জানুয়ারি মাসে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে আরও ৩১ টাকা বাড়ানো হয় ১৯ কেজির সিলিন্ডার। মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিলে ২১৮ টাকা দাম বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারে। আর এবার একধাক্কায় ৯৯৩ টাকা বাড়ল গ্যাসের দাম।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


