WB Chandra Grahan Timings: কোচবিহার, মেদিনীপুর থেকে কলকাতা- আজ বাংলার কোথায় কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে? রইল সূচি
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। দোল পূর্ণিমার শুভ দিনে সেই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। পশ্চিমবঙ্গের কোন জায়গায় কখন থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে? সেই সূচি দেখে নিন।
দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশিরভাগ জায়গা থেকেই গ্রহণ পরিলক্ষিত হবে। কেন্দ্রীয় সরকারের সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দেশের একেবারে পশ্চিমাংশের কিছু এলাকা বাদ দিয়ে পুরো ভারত থেকেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে আসল ব্যাপার হল যে ভারতের খুব কম জায়গা থেকেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে। বেশিরভাগ জায়গায় চন্দ্রগ্রহণের শেষাংশ দেখা যাবে। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে।

ভারতে চন্দ্রগ্রহণের সময়, কখন দেখা যাবে?
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দুপুর ৩ টে ২০ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট পর্যন্ত। বিকেল ৪ টে ৩৪ মিনিট থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫ টা ৩৩ মিনিট পর্যন্ত। অর্থাৎ কলকাতা, দার্জিলিং, মেদিনীপুরের মতো জায়গায় চন্দ্রোদয়ের আগেই পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। কোচবিহারে যখন চন্দ্রোদয় হওয়ার কথা আছে, ঠিক তখনই শেষ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
বাংলার কোন জায়গায় কতক্ষণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে?
১) কোচবিহার: চন্দ্রোদয় হবে বিকেল ৫ টা ৩৩ মিনিটে। পরবর্তী ১ ঘণ্টা ১৫ মিনিট দেখা যাবে চন্দ্রগ্রহণ।
২) দার্জিলিং: বিকেল ৫ টা ৩৭ মিনিটে হবে চন্দ্রোদয়। সেই হিসাবে ১ ঘণ্টা ১১ মিনিট চন্দ্রগ্রহণ দেখতে পারবেন দার্জিলিঙের মানুষ।
৩) কলকাতা: বিকেল ৫ টা ৩৯ মিনিটে চন্দ্রোদয় হবে। তার পরের ১ ঘণ্টা ৯ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা থেকে।
৪) মেদিনীপুর: বিকেল ৫ টা ৪৪ মিনিটে চন্দ্রোদয় হবে। গ্রহণ পরিলক্ষিত হবে ১ ঘণ্টা ৪ মিনিট।
৫) মুর্শিদাবাদ: চন্দ্রোদয় হবে বিকেল ৫ টা ৩৮ মিনিটে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ১০ মিনিট।
৬) শিলিগুড়ি: চন্দ্রোদয় হবে বিকেল ৫ টা ৩৭ মিনিটে। অর্থাৎ পরবর্তী ১ ঘণ্টা ১১ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
| জায়গার নাম | চন্দ্রোদয়ের সময় | চন্দ্রগ্রহণ দেখা যাবে কতক্ষণ? |
|---|---|---|
| কোচবিহার | বিকেল ৫ টা ৩৩ মিনিট | ১ ঘণ্টা ১৫ মিনিট |
| দার্জিলিং | বিকেল ৫ টা ৩৭ মিনিট | ১ ঘণ্টা ১১ মিনিট |
| শিলিগুড়ি | বিকেল ৫ টা ৩৭ মিনিট | ১ ঘণ্টা ১১ মিনিট |
| কলকাতা | বিকেল ৫ টা ৩৯ মিনিট | ১ ঘণ্টা ৯ মিনিট |
| মেদিনীপুর | বিকেল ৫ টা ৪৪ মিনিট | ১ ঘণ্টা ৪ মিনিট |
| মুর্শিদাবাদ | বিকেল ৫ টা ৩৮ মিনিট | ১ ঘণ্টা ১০ মিনিট |
দেশের বিভিন্ন প্রান্তে কতক্ষণ চন্দ্রগ্রহণ দেখা যাবে?
১) আগরতলা: বিকেল ৫ টা ২৭ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ২১ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
২) ভুবনেশ্বর: বিকেল ৫ টা ৫১ মিনিটে চাঁদ উঠবে। ৫৭ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৩) বেঙ্গালুরু: সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে চাঁদ উঠবে। ২০ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৪) কটক: বিকেল ৫ টা ৫০ মিনিটে চাঁদ উঠবে। ৫৮ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৫) ডিব্রুগড়়: বিকেল ৫ টা ৯ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩৯ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৬) গুয়াহাটি: বিকেল ৫ টা ২৪ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ২৪ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৭) হাজারিবাগ: বিকেল ৫ টা ৫১ মিনিটে চাঁদ উঠবে। ৫৭ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৮) কোরাপুট: সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদ উঠবে। ৪৪ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
৯) পুরী: বিকেল ৫ টা ৫১ মিনিটে চাঁদ উঠবে। ৫৭ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
১০) শিলচর: বিকেল ৫ টা ২০ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ২৮ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


