Madhyamik 2026: মাধ্যমিকের ৯ দিন আগে বড় ঘোষণা পর্ষদের! ভাগ্য পালটাবে অনেক পড়ুয়ার, কী করতে হবে?
আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর তার ঠিক ন'দিন আগে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। যে সিদ্ধান্তের ফলে অনেক পড়ুয়ার ভাগ্য পালটে যাবে। সেজন্য কী কী করতে হবে? তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পর্ষদ।
স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিকের এনরোলমেন্ট হয়নি? মেলেনি অ্যাডমিট কার্ড? যোগ্য পড়ুয়াদের জন্য স্বস্তির খবর দিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার দিনকয়েক আগে পর্ষদের তরফে জানানো হয়েছে, স্কুলের গাফিলতির কারণে যাতে যোগ্য পড়ুয়ারা বঞ্চিত না হয়, সেজন্য ২৪ ঘণ্টার জন্য এনরোলমেন্ট পোর্টাল খোলা হবে। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টা থেকে আগামী বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তারপর স্কুল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে কড়া ভাষায় নির্দেশ দিয়েছে পর্ষদ। তবে সেইসব করেও যে রেহাই পাবে না স্কুল কর্তৃপক্ষ, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, গাফিলতির জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

কোন কোন পড়ুয়ারা এই সুযোগ পাবে?
১) টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) নবম ও দশম শ্রণি মিলিয়ে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
৩) স্কুলের গাফিলতির কারণে বঞ্চিত পড়ুয়ারা।
স্কুল কর্তৃপক্ষকে কী কী করতে হবে?
১) মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল থেকে এনরোলমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে হবে।
২) সংশ্লিষ্ট পড়ুয়াকে দিয়ে স্বাক্ষর করতে হবে। প্রধান শিক্ষক বা শিক্ষিকারও স্বাক্ষরের প্রয়োজন আছে। তারপর সেটা পর্ষদের কাছে পাঠাতে হবে। দিতে হবে ফি।
৩) পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
কীভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে?
আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের 'এক্সামিনেশন সেকশন' (নিবেদিতা ভবন, তৃতীয় তল, সল্টলেক, কলকাতা ৭০০০৯১) থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
কীভাবে টাকা দিতে হবে? কত ফি লাগবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, এনরোলমেন্টের জন্য যে ফি লাগে, সেটা দিতে হবে। সেইসঙ্গে জরিমানা বাবদ দিতে হবে বাড়তি টাকা। অর্থাৎ লেট ফাইন দিতে হবে। আর সেই টাকা দিতে হবে নিবেদিতা ভবনে। নগদে বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


