Maldah-Murshidabad Vote Result Final: মালদা-মুর্শিদাবাদে ভালো ফল বিজেপির, বাম-কংগ্রেস খাতা খুলল বাংলায়

একদা এই দুই জেলা কংগ্রেস গড় হিসেবে পরিচিত থাকলেও ২০২১ সালে একটিও আসন এই দুই জেলা থেকে পায়নি কংগ্রেস। এই আবহে ২০২৬ সালের বিধানসভা ভোটে এই দুই জেলায় কোন দল কেমন ফল করল এই দুই জেলায়?

Published on: May 4, 2026, 07:15:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। একদা এই দুই জেলা কংগ্রেস গড় হিসেবে পরিচিত থাকলেও ২০২১ সালে একটিও আসন এই দুই জেলা থেকে পায়নি কংগ্রেস। পরবর্তীতে উপনির্বাচনে একটি আসনে তারা জিতলেও বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে। তবে লোকসভা ভোটে সেই সমীকরণ পালটে যায়। এরই সঙ্গে এবার এসআইআর এবং সাম্প্রদায়িক হিংসা, বাবরি মসজিদের মতো ফ্যাক্টর রয়েছে এই দুই জেলায়। এই আবহে ২০২৬ সালের বিধানসভা ভোটে এই দুই জেলায় কোন দল কেমন ফল করল এই দুই জেলায়?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। এই দুই জেলার ফলাফলের লাইভ আপডেট জানুন... (PTI)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। এই দুই জেলার ফলাফলের লাইভ আপডেট জানুন... (PTI)

২০২৬ বিধানসভা নির্বাচন মালদা ও মুর্শিদাবাদের জেলাভিত্তিক লাইভ ফলাফল:

  • মালদা জেলার ১২টা আসনে ভোট হয় প্রথম দফায়। সেই আসনগুলি হল - হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। মালদা জেলার ১২টি আসনের মধ্যে বিজেপি আগেরবার জিতেছিল মাত্র ৪টিতে, আর তৃণমূল পেয়েছিল ৮টি আসন। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৬টি আসনে (হবিবপুর, গাজোল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর) এগিয়ে ছিল বিজেপি, ৫টিতে (চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি, সুজাপুর) এগিয়ে ছিল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা ভোটে মালদা জেলার লাইভ ফলাফল:

মালদায় ৬টি আসনে জিতেছে বিজেপি। বাকি ৬টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।

  • এরপর মুর্শিদাবাদের যে ২২টি আসনে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল, সেগুলি হল - ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। মুর্শিদাবাদ জেলায় ২২টির মধ্যে ২০টিতেই জয়ী হয়েছিল গত বিধানসভা ভোটে। মাত্র ২টি আসনে জিতেছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ১৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল (সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, হরিহরপাড়া, নওদা, ডোমকল), কংগ্রেস এগিয়ে ছিল ৪টি (ফরাক্কা, সামসেরগঞ্জ, লালগোলা, বহরমপুর) আসনে, ২টি আসনে (রানিনগর, জলঙ্গি) এগিয়ে ছিল সিপিএম এবং ৩টি আসনে (জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বড়ঞা) এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার লাইভ ফলাফল:

ফারাক্কা এবং রানিনগরে জয়ী কংগ্রেস। তৃণমূল জয়ী ৯ আসনে, বিজেপি আটটি আসনে। ১টি আসনে জয়ী সিপিএম। ২টি আসনে জয়ী হুমায়ুন কবীর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More