Mamata Banerjee in Calcutta HC: ছত্রভঙ্গ দল, কর্মীদের মনোবল ফেরাতে কলকাতা হাই কোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in Calcutta HC: বৃহস্পতিবার আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে পৌঁছতে দেখা যায় মমতাকে। হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করতে দেখা যাবে তাঁকে। আদালত চত্বরে তাঁর এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক ও আইন মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

Published on: May 14, 2026 10:52 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mamata Banerjee in Calcutta HC: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মামলায় সওয়াল করতে কলকাতা হাই কোর্টে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে পৌঁছতে দেখা যায় তাঁকে। হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করতে দেখা যাবে তাঁকে। আদালত চত্বরে তাঁর এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক ও আইন মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

কলকাতা হাই কোর্টে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাই কোর্টে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ভোট-পরবর্তী অশান্তিতে তৃণমূলের একাধিক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা সাংসদ কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে সেই মামলার সওয়াল করতেই আইনজীবীর পোশাকে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টে প্রবেশের সময় তাঁকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। আদালত চত্বরে উপস্থিত বহু আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল তৈরি হয়। এর আগে সুপ্রিম কোর্টেও এসআইআর মামলায় নিজের বক্তব্য পেশ করতে আদালতে পৌঁছে গিয়েছিলেন মমতা।

প্রসঙ্গত, আইন নিয়ে পড়াশোনা করা মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আদালতে মামলা করতে যাবেন নিজে। এই আবহে ভোট-পরবর্তী অশান্তির মতো সংবেদনশীল ইস্যুতে সওয়াল করতে আদালতে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে এই পদক্ষেপকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ভোটে হারের পরে দল ছত্রভঙ্গ। বহু মুখপাত্র থেকে বর্ষীয়ান নেতার গলায় সুর কেটেছে। মনে করা হচ্ছে, দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মমতা নিজে এবার আইনি লড়াইয়ে নামলেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More