Mamata Banerjee on Boi Teertha: বইমেলা প্রাঙ্গণে তৈরি হবে 'বইতীর্থ', কত কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার?

‘আমি অবশ্য লেখার টাইম পাইনা’, বইমেলা উদ্বোধনে গিয়ে আর কী বললেন মমতা?

Published on: Jan 22, 2026, 21:30:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোর ঠিক আগের দিনেই উদ্বোধন হয়ে গেল কলকাতা বইমেলা। এদিনের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ভোটমুখী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এসআইআর থেকে শুরু করে তাঁর আঁকার প্রদর্শনী সহ একাধিক ইস্যু নিয়ে সরব হন মমতা। এছাড়াও ঘোষণা করেন,'বইতীর্থ'র।

বইমেলা প্রাঙ্গণে তৈরি হবে 'বইতীর্থ', কত কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার?  (PTI Photo/Swapan Mahapatra)(PTI01_22_2026_000299A) (PTI)
বইমেলা প্রাঙ্গণে তৈরি হবে 'বইতীর্থ', কত কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার? (PTI Photo/Swapan Mahapatra)(PTI01_22_2026_000299A) (PTI)

এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ‘বইতীর্থ'-র। তিনি জানান, কলকাতা বইমেলার প্রাঙ্গণেই তৈরি হবে এই 'বইতীর্থ'। কলকাতার বইপ্রেমীদের কথা ভেবে এই উদ্যোগ। আর এই উদ্যোগের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করবে সরকার। রাজ্য সরকার এই টাকা দেবে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে।

শিল্পের বিষয়ে তাঁর আগ্রহ, তাঁর আঁকার বিষয়ে কথা বলতে গিয়ে এদিন মমতা বলেন,' শুভাদা, শিপ্রা বৌদি আমার বাড়িতে গিয়েছিলেন। তখন ক্যানভাসে কাজ করছিলাম। তখন শুভাদাই সম্ভবত দোলাকে বলেছিলেন, ওকে বারণ করো ফেলতে (ক্যানভাস)। ওর প্রতিটা তুলির টান বোঝা যায়। ও যেন আঁকে।' এরপরই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন,'দু’টো প্রদর্শনী করেছিলাম। আমার বিরুদ্ধে সিবিআই হয়েছিল।' ক্ষোভের সুর চড়া করে মমতা বলেন,'এক পয়সা নিজের জন্য নিইনি।' তিনি জানান, এক এনজিওকে এই টাকা তিনি দিয়ে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'খন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে। তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি। যুগের সঙ্গে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্ট ফোন, হাতে এসে গিয়েছে কম্পিউটার। হাতে এসে গিয়েছে এআই। সব কিছু পেয়ে যাচ্ছে।' এরই সঙ্গে তিনি বলেন,' বইয়ের দিকে ঝোঁকটা কি একটু কি কমে যাচ্ছে। যারা কিন্তু বইপ্রেমী তাঁরা কিন্তু কমছেন না। আমি অবশ্য লেখার টাইম পাই না।'

এছাড়াও এই মঞ্চ থেকে এসআইআর নিয়েও তিনি সুর চড়ান। মমতা বলেন, 'বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যে ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে পাঁচ-ছয় ঘণ্টা করে লাইন দিতে হচ্ছে।' এই বিষয়ে তিনি অমর্ত্য সেন, জয় গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনদের তলব ঘিরেও গর্জে ওঠেন। সুর চড়িয়ে মমতা বলেন,'আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন নয়, জনগন নির্ধারণ করতেন কে আসবে। কিন্তু এখন ভোটের আগেই কমিশন ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানুষের গণতান্ত্রিক হরণ করে। এটা হতে পারে না। সবাই এর প্রতিবাদ করবেন।' উল্লেখ্য, চলতি বছরের বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯ টি বই প্রকাশ হতে চলেছে। ‘থিম কান্ট্রি' আর্জেন্টিনা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More