Mamata Banerjee: দল হেরেছে, নিজেও হেরেছেন! তবে প্রাক্তন হয়েও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন না মমতা
Mamata Banerjee Latest Update: প্রথা অনুযায়ী, ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার, জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন, তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন।
Mamata Banerjee Latest Update: প্রাক্তন হয়েও পদত্যাগ করেননি। শুধু যে দল হেরেছে, এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিষেকের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন। এই সবের মাঝেই রাজভবন নাকি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। প্রথা অনুযায়ী, ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার, জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন, তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন। তবে এই ক্ষেত্রে মমতা হেরে গিয়েছেন। তবে এখনও তাঁর পদত্যাগ না দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

উল্লেখ্য, যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। নয়া সরকার গঠনের আগে পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান রাজ্যপাল। তবে নয়া সরকার গঠনের আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন, তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, সেই নিয়েও চিন্তা-ভাবনা করছে রাজভবন।
এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির জয় অনৈতিক। ১০০ আসন চুরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছিলেন, ভোটগণনা কেন্দ্রে নাকি তাঁকে লাথি মারা হয়েছিল, ধাক্কা মারা হয়েছিল। এই পরিস্থিতিতে আজ তাঁর সাংবাদিক সম্মেলনের দিকে নজর থাকবে সবার। এদিকে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে তিনি আদালতে যাবেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে তৃণমূলের গড়েও পদ্ম ফুটেছে। রাজ্য জুড়ে সার্বিক ভাবে বিজেপির ভোটের হার ৪৫.৮৪ শতাংশ। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০.৮০ শতাংশ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। তবে এই হার মমতা মেনে নিতে পারছেন না।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


