Mamata Banerjee on 21st July: দলে ভাঙনের মাঝে ২১ জুলাইয়ের সভা হবে? কর্মীদের বড় বার্তা মমতার

ঋতব্রতদের নেতৃত্বে ইতিমধ্যেই ৬৫ জন তৃণমূল বিধায়ক নতুন শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। ২০ জন সাংসদও এনসিপিআই যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রতি বছরের মতো ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

Published on: Jun 26, 2026, 08:33:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দলের একাংশ নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে আলাদা পরিষদীয় ব্লক গঠন করেছে। ঋতব্রতদের নেতৃত্বে ইতিমধ্যেই ৬৫ জন তৃণমূল বিধায়ক নতুন শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। ২০ জন সাংসদও এনসিপিআই যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রতি বছরের মতো ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে স্পষ্ট বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, যত বাধাই আসুক, ২১ জুলাইয়ের সভা হবেই।

২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। (Sudipta Banerjee)
২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। (Sudipta Banerjee)

বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকতে না পারলেও ফোনের মাধ্যমে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সভা-মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। ২১ জুলাইয়ের সমাবেশের জন্যও অনুমতি চাওয়া হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে শেষ পর্যন্ত অনুমতি মিলবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বছরে তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হল ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ। তাই যত প্রতিকূল পরিস্থিতিই তৈরি হোক না কেন, এই কর্মসূচি বন্ধ হবে না। তিনি বলেন, 'পাঁচজন কর্মী থাকলেও আমাদের সভা হবে। তাই সবাই ২১ জুলাই ধর্মতলায় আসুন এবং ঐক্যবদ্ধ থাকুন।'

বক্তব্যে তিনি নিজের পরিবারের ওপর রাজনৈতিক চাপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তাঁদের পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বিভিন্ন তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। মমতার দাবি, প্রায় নিয়মিত আদালত ও তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিতে হচ্ছে অভিষেককে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, এই পরিস্থিতিতে ভয় না পেয়ে সংগঠিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

এবারের ২১ জুলাইয়ের সমাবেশকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, সাম্প্রতিক নির্বাচনে দলের খারাপ ফলের পর এটাই তৃণমূল কংগ্রেসের প্রথম বড় জনসভা। তার ওপর দলের ভেতরে ভাঙনের জেরে দুটি শিবির তৈরি হয়েছে। ফলে ধর্মতলার সভায় কত সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত হন এবং সেই সভা রাজনৈতিকভাবে কী বার্তা দেয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। এই সমাবেশের মাধ্যমেই দলকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More