Mamata on Separate State: 'বিহার আর বাংলার এলাকা নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা', উত্তরবঙ্গে বিস্ফোরক মমতা

মমতা বলেন, 'বিহার আর বাংলার কয়েকটা এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে তার আগেই ওরা হারবে। ২০২৬-এই হারাব।' যদিও কয়েকদিন আগেই কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, পৃথক রাজ্যের এই গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন।

Published on: Apr 3, 2026, 13:17:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কেন্দ্রীয় সরকার আগেই স্পষ্ট করে গিয়েছে, উত্তরবঙ্গ এবং বিহার মিলিয়ে পৃথক কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনা নেই। তবে ফের সেই দাবি করে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বলেন, 'বিহার আর বাংলার কয়েকটা এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে তার আগেই ওরা হারবে। ২০২৬-এই হারাব।' এদিকে এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে মমতা আজ বলেন, 'ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকানো হতে পারে।'

পৃথক রাজ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি (Utpal sarkar)
পৃথক রাজ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি (Utpal sarkar)

এদিকে মমতা এহেন দাবি করার আগেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গুঞ্জন জোরালো হয়েছিল। দাবি করা হচ্ছিল, বিহারের কয়েকটি জেলা ও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিকে একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তুতি চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জল্পনাকে আরও উস্কে দিয়েছিলেন। তিনি সম্প্রতি বলেছিলেন, কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার এই জল্পনা সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছে। পিআইবি ফ্যাক্ট চেক এই জল্পনাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। এটিকে নিছক গুজব বলে অভিহিত করেছেন। বিহারের সীমাঞ্চল অঞ্চল (পূর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ, আরারিয়া) এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলিকে (মালদহ, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডোর) সংযুক্ত করে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে বলে জল্পনা শুরু হয়। এদিকে সঙ্গে শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য সম্প্রতি কিষাণগঞ্জ ও পশ্চিমবঙ্গে নতুন পোস্ট স্থাপন করেছে ভারতীয় সেনা। এদিকে উত্তরবঙ্গকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বহুদিনের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ভোটের আগে জল্পনা তৈরি হয় নয়া কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে।

তবে পিআইবি-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এই ধরনের কোনও প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন নেই। এটা একেবারেই গুজব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনও সরকারী সংস্থা এই ধরনের কোনও পরিকল্পনার বিষয়ে নিশ্চিত করেনি। সরকার নাগরিকদের পরামর্শ দিয়েছে যে তারা যেন যাচাই না করে এই সব দাবিতে বিশ্বাস না করে। এছাড়া স্পর্শকাতর সংবাদ অন্য কাউকে জানানোর আগে যাতে তারা তা যাচাই করে নেন। তা না হলে আঞ্চলিক অনুভূতি বা রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More