...
...
Next Story

Mamata Banerjee On SIR: ‘সিরিয়াল দেখে…’ মঙ্গলের SIR মিছিলে BJP-কে তুলোধোনা মমতার, আর কী বললেন

Mamata Banerjee Slams BJP On SIR: ‘সিরিয়াল দেখে…’ ওরা। মঙ্গলবার এসআইআর-র প্রতিবাদ মিছিল থেকে এভাবেই বিজেপিকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় শানালেন আক্রমণ।

Published on: Nov 4, 2025, 19:02:51 IST
Advertisement

মঙ্গলবার শুরু হয়েছে এসআইআর, আর এই দিনেই মিছিল আয়োজন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে। শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে। মঙ্গলবার মিছিল শেষে বক্তৃ়তার সময় কেন্দ্রের বিজেপিকে রীতিমতো তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন নেত্রী।

তৃণমূলনেত্রীর ডেট অব বার্থ নিয়ে অভিযোগ

মঙ্গলের SIR মিছিলে BJP-কে তুলোধোনা মমতার (ছবি - AFP)
মঙ্গলের SIR মিছিলে BJP-কে তুলোধোনা মমতার (ছবি - AFP)

মমতার নিজের ভোটাধিকার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, ‘আমাদের সময়ে হোম ডেলিভারি হত, কিন্তু আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি, আমাদের একটা ডেট অথ বার্থ দেওয়া হয়েছিল। আমি ৭ বার সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ৩ বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমার ডেট অফ বার্থ নিয়ে কৈফিয়ত দিতে হবে? আমাদের ভদ্রতা আমাদের দুর্বলতা নয়।’

অভিষেকের ভোটাধিকার নিয়েও অভিযোগ

মমতার পাশাপাশি অভিষেকের ভোটাধিকার নিয়েও নাকি প্রশ্ন তোলা হয়েছিল বলে অভিযোগ। তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘অভিষেককে বলছে, তোর পিসির থেকে সার্টিফিকেট নিয়ে আয়, মানে আমাকে বলছে। ওরা আর পিসি-মাসিকে কী সম্মান দেবে।’

আরও পড়ুন - দেশে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! যাত্রীবাহী ট্রেন-মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

আরও পড়ুন - চ্যাটজিপিটি আগামী ১ বছরের জন্য ভারতে ফ্রি! কীভাবে এই পরিষেবা ব্যবহার করা যাবে, জেনে নিন

সিরিয়াল দেখে…বুদ্ধি হয়

এসআইআর-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা তুলে আনেন নোটবন্দির প্রসঙ্গও। নিজের প্রতিবাদের কথা উল্লেখ করে বলেন, ‘রাতারাতি নোটবন্দি করে দিল। আমি প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি। কোনও কালো টাকা ফেরত এসেছে? উপরন্তু গিয়েছ! ১০০-র বেশি লোকের মৃত্যু হয়েছে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে। বলেছিল, সব কালো টাকা ফেরত আনবে দেশে। LIC-র টাকাও চলে যাচ্ছে, এটাও সেফ নয়।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks