Mamata on Valentines Day:‘তোমারেই যেন..’ ভোটমুখী বাংলায় ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতার, কী লিখলেন দিদি?

ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতার। তাঁর বার্তায় কী কী উঠে এল?

Published on: Feb 14, 2026, 17:10:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। দিকে দিকে মনের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অনেকেরই শুভেচ্ছা বার্তা।এরই মাঝে ভোটমুখী পশ্চিমবঙ্গে সকলের জন্য ভ্যালেন্টাইন্স ডের বিশেষ শুভেচ্ছা বার্তা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা সাফ লেখেন,'ভালোবাসা যা জাতি, ধর্ম, শ্রেণী এবং ধর্মের ঊর্ধ্বে।' এমনই এক বিশেষ বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা বার্তা আসে।

ভোটমুখী বাংলায় ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতার (PTI Photo/Swapan Mahapatra)(PTI02_05_2026_000186A) (PTI)
ভোটমুখী বাংলায় ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতার (PTI Photo/Swapan Mahapatra)(PTI02_05_2026_000186A) (PTI)

মমতা তাঁর ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা বার্তার পোস্টের প্রথমেই লেখেন,' তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।' এরপর তিনি তাঁর পোস্টে লেখেন,' ভালোবাসা দিবস হল ভালোবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন, তার বিস্তৃত এবং মহৎ অর্থে, ভালোবাসা যা জাতি, ধর্ম, শ্রেণী এবং ধর্মের ঊর্ধ্বে।' একইসঙ্গে মমতা লিখছেন,' ভালোবাসার এই চেতনাই আমার জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে। জনগণের প্রতি ভালোবাসা, ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী। শুভ ভালোবাসা দিবস!ভালোবাসা দীর্ঘজীবী হোক।'

উল্লেখ্য সামনেই ভোট। তার আগে এই বার্তার মাধ্যমে মানুষের আরও কাছে পৌঁছে যেতে তৃণমূলের যে উদ্যোগ, দিদি সেই উদ্যোগেই শামিল হয়েছেন বলে মত অনেকের। এদিকে, এর আগে, কখনওই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এমন ধরনের পোস্ট পাওয়া যায়নি। সেই নিরিখে এই পোস্ট ঘিরে স্বভাবতই রাজনৈতিক ক্ষেত্রের নজর রয়েছে। উল্লেখ্য ভ্যালেন্টাইন্স ডে দেখতে গেলে যুব সমাজ বিশেষভাবে উদযাপন করে থাকে। সেই জায়গা থেকে দিদির পোস্ট যুব সমাজকে ছুঁয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে এই ভ্যালেন্টাইন্স সপ্তাহ পালন হয়েছে বিশ্ব জুড়ে। বসন্তের এই বিশেষ সপ্তাহকে প্রেম উদযাপনের বিশেষ সপ্তাহ বলে মনে করা হয়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More