Mamata Banerjee: 'বিহারের মহিলাদের বিজেপি বলছে, সরকারের থেকে পাওয়া সব টাকা ফিরিয়ে দিন'
এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে চ্যালেঞ্জ করে বঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে ১৫০০ টাকা করে দেওয়া হয়, সেখানে বিজেপি সরকার গঠন করলে অন্নপূর্ণ ভাণ্ডারে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডার 'মডেলে' মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে এই মন্ত্রেই মহিলা ভোটারদের মন জয় করে ক্ষমতা ধরে রেখেছে সংশ্লিষ্ট শাসকদলগুলি। তবে এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে চ্যালেঞ্জ করে বঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে ১৫০০ টাকা করে দেওয়া হয়, সেখানে বিজেপি সরকার গঠন করলে অন্নপূর্ণ ভাণ্ডারে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই নিয়েই এবার বিজেপিকে পালটা তোপ দাগলেন মমতা বন্দ্যোপধ্যয়া।

আজ পিংলার জনসভা থেকে মমতা বলেন, 'আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেড়ে নিই না। আর বিজেপি বিহারে মহিলাদের ভোটের আগে টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দিন।' এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেন, 'আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল।' এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, যে ভোটার তালিকা ফ্রিজ করা যাবে না। এই আবহে আজও নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা।
এদিকে বিজেপি বাংলায় 'নোংরা খেলায়' মেতেছে বলে অভিযোগ করেন মমতা। দিল্লিতে আইপ্যাক কর্তার গ্রেফতারির আবহে তাঁর দাবি, আসন বেছে বেছে টার্গেট করা হচ্ছে তৃণমূলকে। তৃণমূল সুপ্রিমো আজ বলেন, 'তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে। তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব। এর জন্য বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে হবে। এক জনকে গ্রেফতার করলে আর এক জন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


