Mamata Banerjee on Modi:‘নির্বাচনের সময় তো গুহায় বসে থাকেন, SPGকে দিয়ে ঝালমুড়ি তৈরি,' টার্গেট মোদী, মাছ নিয়েও মমতা
Mamata on Jhalmuri Eating of Modi: নরেন্দ্র মোদীর, ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে এদিন মমতা দাবি করেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিই ওই ঝালমুড়ি তৈরি করেছিল। এছাড়াও ঘটনাকে মমতা ‘নাটকত’ বলে কটাক্ষ করেন।
Mamata Banerjee on Modi: আর মাঝে মাত্র হাতে গোনা দিন! তারপরই বাংলায় প্রথম দফার ভোট। ২৩ এপ্রিল রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফার ভোটপর্ব। এরই মাঝে গতকাল নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে সভা সেরে ফেরার পথে রাস্তার ধারের ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি কিনে খান। সেই ঘটনার ভিডিয়ো বেশ প্রচারের আলোয়! ঘটনা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের মুরারইতে এদিন জনসভার মঞ্চ থেকে চেনা মেজাজে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর, ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে এদিন মমতা দাবি করেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিই ওই ঝালমুড়ি তৈরি করেছিল। এছাড়াও ঘটনাকে মমতা ‘নাটকত’ বলে কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন, সত্যিই কি প্রধানমন্ত্রীর কাছে ১০ টাকা ওভাবে ছিল?
মুরারইয়ের সভা থেকে মমতা বলেন,'দোকানে মাইক ফিট করে, এসপিজি-কে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়েছেন। ১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর? কত নাটক!' এছাড়াও বহু আগে প্রধানমন্ত্রী মোদীর কিছু পোস্টকে টার্গেট করে সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন,'নির্বাচনের সময় গুহায় বসে থাকেন। কখনও ভোটের সময় বলেন, আমি চা-ওয়ালা। এখন ১০ টাকা বার করে ঝালমুড়ি খাচ্ছেন! বুঝুন! আর যদি তৈরি করা না-ই হবে, তাহলে দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল কী করে? সব নাটক।' একই সঙ্গে তিনি বলছেন, 'মানুষ কি বোঝেনা?'
মুরারই ছাড়াও খড়দহের সভা থেকেও নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে ছেড়ে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাঙালির মাছ খাওয়ার প্রসঙ্গটি তোলেন। মমতা বলেন,' আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন ঝালমুড়ি খেয়ে দেখি! মাছটা খেয়ে দেখবেন নাকি?' এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। তিনি ওই সভা থেকে বলেন, 'ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড় আমিও দেখতে চাই।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


