Mamata Banerjee Poetry: ‘আর কত বুলডোজার?’ কবিতা লিখলেন মমতা, লেখা জুড়ে কোন ইঙ্গিত!
‘দখল’ নামাঙ্কিত কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ লাইনে মূলত প্রতিবাদী সুরে সরব হয়েছেন। কবিতার শুরুর দিকের লাইনে লেখা, ‘ দখল মুক্ত করতে হবে, অসহায় দুর্বলর মানুষদের। আর কত বুলডোজার?/ আর কত অত্যাচার?/ আর কত দানবিকতা?’
তপসিয়া থেকে শুরু করে রাজ্যে একাধিক জায়গায় সদ্য চলেছে বেআইনি নির্মাণ ঘিরে তৎপরতা। দেখা গিয়েছে বুলডোজার-অ্যাকশন। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে এবার সেই পদক্ষেপের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি লিখলেন কবিতা। কবিতার নাম ‘দখল’।

‘দখল’ নামাঙ্কিত কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ লাইনে মূলত প্রতিবাদী সুরে সরব হয়েছেন। কবিতার শুরুর দিকের লাইনে লেখা, ‘ দখল মুক্ত করতে হবে, অসহায় দুর্বলর মানুষদের। আর কত বুলডোজার?/ আর কত অত্যাচার?/ আর কত দানবিকতা?’ এরপর লেখা, ‘ নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’ মমতার প্রশ্ন, ‘নিজেদের পরিবারকে দেখো…তারা কী বলছে… এ সময় যদি তাদের জীবনে আসতো?তবে কি তুমি শান্ত থাকতে? নাকি দখল মুক্ত হতে?’ কবিতার এক জায়গায় মমতা লিখছেন,'শতশত গ্রেফতার কেন? কত পুরস্কার পাচ্ছো?' উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মমতা এক জায়গায় লিখেছেন, ‘জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর.. নিজেদের মনের জঞ্জালকে আগে দখল মুক্ত করো। তবেই তো এ সমাজ সামাজিকভাবে আত্মমর্যাদা ফিরে পাবে?’ এরপর লেখা, ‘জিতলেই যদি, তবে মানুষ কেন এত আতঙ্কিত?’
প্রসঙ্গত, মিডিয়া রিপোর্ট বলছে, গত ৭ দিনে সারা রাজ্যে তৃণমূল নেতাদের গ্রেফতারির সংখ্যা ৭০। শনিবার রাজ্যজুড়ে ১৭ জন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এদিকে, ইডির হাতে ধরা পড়েছেন কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর সম্পত্তিও স্ক্যানারে। অন্যদিকে, সোনা পাপ্পু ধরা পড়তেই আরও বেশ কিছু প্রপার্টি উঠে আসছে চর্চায়। এর আগে, তপসিয়া কাণ্ডে চলেছে বুলডোজার। অন্যদিকে, বিভিন্ন জায়গায় বেআইনি দখলের অভিযোগে, বেআইনি দখল মুক্ত করতেও চলেছে বুলডোজার। আর সেই পরিস্থিতির মাঝেই এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন কবিতা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


