Massive fire in Kolkata: ফের শহরে অগ্নিকাণ্ড! সিটি সেন্টার ২র কাছে পুড়ে ছাই বস্তির বহু বাড়িঘর

কী ঘটেছে সিটিসেন্টার ২র কাছে!

Published on: Oct 23, 2026, 18:34:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শহর কলকাতা এখনও চোরবাগান কাণ্ডের রেশ কাটিয়ে উঠতে পারেনি। এরই মাঝে ফের এক বিপর্যয় উৎসবের শহরে। লক্ষ্মীপুজোর আগে, এবার অগ্নিকাণ্ড কলকাতার সিটিসেন্টার ২র কাছের এলাকায়।শুক্রবার বিকেলে আগুন লাগে বস্তিটিতে। ইতিমধ্যে একাধিক বাড়িঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেতেই পৌঁছে যায় দমকল ও পুলিশ।

ফের শহরে অগ্নিকাণ্ড! সিটি সেন্টার ২র কাছে পুড়ে ছাই বস্তির বহু বাড়িঘর (ANI Video Grab) (ANI Video Grab)
ফের শহরে অগ্নিকাণ্ড! সিটি সেন্টার ২র কাছে পুড়ে ছাই বস্তির বহু বাড়িঘর (ANI Video Grab) (ANI Video Grab)

সিটি সেন্টার ২র কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রাণহানির কোনও খবর মেলেনি। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরকের জেরে অগ্নিকাণ্ড হয়েছে, বলে অনুমান। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও। উৎসবের মরশুমে সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়।

বস্তি এলাকার একাধিক বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কীভাবে এই আগুন ধরেছে, তা নিয়ে রয়েছে জল্পনা। এই বিস্তীর্ণ এলাকায় কীভাবে আগুন ছড়িয়ে গিয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই এলাকায় ছড়িয়ে যায় আতঙ্ক। ঘটনাস্থল ঘিরে ছড়িয়ে যায় উত্তেজনা। বেশ কিছু রিপোর্টের দাবি, প্রায় ২০ থেকে ২৫ টি ঝুপড়ি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোরবাগান কাণ্ডের জেরে শহরে ইতিমধ্যেই শোকের ছায়া, তারই মাঝে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More