Mausam's Sister in Politics: মৌসমের দিদিকে বিধানসভায় ভোটে টিকিট দিতে চায় কংগ্রেস, তবে তিনি ভারতের নাগরিকই নন!
মৌসমের দিদি হওয়ার পাশাপাশি কংগ্রেস সাংসদ ইশা খানের স্ত্রী লিজু। তবে লিজু বর্তমানে ভারতের নাগরিক নন। তাঁর নাগরিকত্বের আবেদন জানানো হয়েছে দিল্লিতে। মৌসমের সঙ্গে দিল্লিতে যখন তিনি ছিলেন, তখন সেই সব কাজ করা হচ্ছিল বলে দাবি করা হল রিপোর্টে।
সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন মৌসম নূর। সেই সময় দিল্লিতেই ছিলেন মৌসমের দিদি সৈয়দা সালেহা নূরে ওরফে লিজু। রিপোর্ট অনুযায়ী, এই লিজুকে বিধানসভা ভোটে নাকি কংগ্রেস টিকিট দিতে চাইছে সুজাপুর আসন থেকে। লিজু আবার মৌসমের দিদি হওয়ার পাশাপাশি কংগ্রেস সাংসদ ইশা খানের স্ত্রী। তবে লিজু বর্তমানে ভারতের নাগরিক নন। তাঁর নাগরিকত্বের আবেদন জানানো হয়েছে দিল্লিতে। মৌসমের সঙ্গে দিল্লিতে যখন তিনি ছিলেন, তখন সেই সব কাজ করা হচ্ছিল বলে দাবি করা হল রিপোর্টে।

এদিকে লিজুকে যদি সুজাপুরে টিকিট দেওয়া হয়, তাহলে মৌসমকে রতুয়া থেকে টিকিট দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। মৌসম যে বিধানসভা নির্বাচনে লড়বেন, তা নিশ্চিত। তবে তাঁর আসন নিয়ে ধন্দ রয়েছে। এই নিয়ে ইশা বলেন, 'জেলার একাধিক এলাকা থেকেই দলীয় কর্মীরা মৌসমকে তাঁদের বিধানসভা আসনে চাইছেন। সেটা নিয়ে খুব শীঘ্রই আমরা জেলা কমিটির বৈঠকে বসব। যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা দিল্লিতে পাঠিয়ে দেব।'
এদিকে স্ত্রীর নাগরিকত্ব প্রসঙ্গে ইশা বলেন, 'লিজুর নাগরিকত্বের আবেদন সংক্রান্ত ফাইলপত্র তৈরির কাজ সেরে ফেলা হয়েছে। এখন লিজুর সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে। লিজু চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারেন। এতে আমার কোনও আপত্তি নেই।' প্রসঙ্গত, প্রয়াত বরকত গনি খান চৌধুরির কোতোয়ালির বাড়ির বহু সদস্যই রাজনীতিতে যোগ দিয়েছেন। এর আগেগনির বোন রুবি নূর সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই রুবির মেয়ে মৌসম। কংগ্রেসের হাত ধরেই তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে এবার বিধানসভা ভোটের আগে তাঁর ঘর ওয়াপসি হয়েছে। এদিকে ইশার সঙ্গে বিয়ের পর থেকে এই কোতোয়ালির বাড়িতেই থাকেন লিজু। এখন তিনিও রাজনীতিতে যোগ দিতে চলেছেন বলে গুঞ্জন প্রবল হয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


