WB Winter Forecast till 9th January: কাল থেকে শীত বাড়বে দক্ষিণে, পাহাড়ে বরফ কতদিন? ঘন কুয়াশা পড়বে কোন কোন জেলায়?

রবিবার থেকে দক্ষিণবঙ্গে শীতের দাপট ফের বাড়তে চলেছে। কোন জেলায় বৃষ্টি হবে? আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? 

Published on: Jan 3, 2026, 15:58:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার থেকে দক্ষিণবঙ্গের পারদ ফের পড়তে চলেছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা যে কিছুটা বেড়েছিল, তা কমতে চলেছে রবিবার থেকেই। উত্তরবঙ্গে অবশ্য পারদ পতন আজই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আর পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আবার আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রির মতো কমে যাবে। তারপর অবশ্য তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। সেইসঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে শীতের দাপট ফের বাড়তে চলেছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
রবিবার থেকে দক্ষিণবঙ্গে শীতের দাপট ফের বাড়তে চলেছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

পশ্চিমবঙ্গে কবে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে?

১) রবিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। হবে না তুষারপাতও।

২) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না।

কবে কোন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে?

১) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কুয়াশা পড়বে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আর সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কুয়াশা পড়বে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া এবং সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More