Winter Weather Forecast in Kolkata: ‘শীত’ বাড়ল, চমক দিয়ে পরপর ২ দিন পারদ পতন, আজ কি ঠান্ডা আরও বাড়বে কলকাতায়?

ফেব্রুয়ারি মাসের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল। পরপর দু'দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে। একটা সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল। আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

Published on: Feb 2, 2026, 07:59:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও কিছুটা কমল কলকাতার তাপমাত্রা। রবিবার যেমনটা মনে করা হয়েছিল যে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে যাবে, সেটা হয়নি। বরং ১৫ ডিগ্রির নীচেই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ১৬.৮ ডিগ্রি থেকে নেমে ঠেকেছিল ১৫.২ ডিগ্রিতে। আর আজ সেটা আরও একটু কমে গিয়েছে। একইভাবে আগেরদিনের থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৫.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ফেব্রুয়ারি মাসের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১৫ থেকে ২৬ ডিগ্রি- আজ কলকাতার আবহাওয়ার কেমন থাকবে?

সার্বিকভাবে আজ কলকাতার তাপমাত্রা এরকমই থাকবে বলে মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সকালের দিকে অল্পবিস্তর কুয়াশা থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

এখন আবহাওয়া শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের

আর কলকাতার মতোই আবহাওয়ার তেমন হেরফের হবে না পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়। আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) এবং দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

নতুন করে খুব বেশি পারদ পতন হবে না বাংলায়

আর আপাতত পশ্চিমবঙ্গে নতুন করে তাপমাত্রার পতন হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না আগামী এক সপ্তাহে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More