Kolkata Weather Forecast till 26th Feb: ৭৯ দিন পরে ১৯ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা! আজ দিনেই ‘ফুটবে’ ৩১-তে?

৭৯ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেল। গত বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। আর সেই উত্থান অব্যাহত থাকবে। গরম বাড়তে থাকবে কলকাতায়। কেমন থাকবে আবহাওয়া?

Published on: Feb 20, 2026, 09:08:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রায় তিন মাস পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। তবে বৃহস্পতিবারের থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) একধাক্কায় বৃদ্ধি পেয়েছে ২.২ ডিগ্রি। আর তার ফলে গত বছরের ২ ডিসেম্বরের পরে ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। অর্থাৎ ৭৯ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে ছিল।

৭৯ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেল। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
৭৯ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেল। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

৩০ ডিগ্রির উপরেই থাকল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা

অন্যদিকে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩০ ডিগ্রির উপরেই থাকল। গত বুধবার প্রায় তিন মাস পরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তারপরও অব্যাহত থাকল সেই ধারা। বুধবারের আগে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছেছিল ২০ নভেম্বর। তারপর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমছিল। জানুয়ারিতেও ১৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল। পরবর্তীতে ধাপে-ধাপে বেড়ে এখন পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রির ঘরে।

আজই ৩১ ডিগ্রিতে ‘ফুটবে’ কলকাতা?

তবে সেখানেই থামবে না পারদের ঊর্ধ্বমুখী যাত্রা। বরং এটাই শুরু বলে মনে করছেন আবহবিদরা। কারণ এখন কোনও ‘সিস্টেম’ নেই। মরশুমি পরিবর্তনের কারণেই পারদ চড়ছে। তাঁদের মতে, এই সপ্তাহান্তেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। সেটা আজও হতে পারে। আবার সেই গণ্ডি পেরোতে পারে শনিবারও। অন্যদিকে শনিবার বা রবিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২০ ডিগ্রিতে।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে থাকতে পারে। আংশিকভাবে মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ। তবে মেঘলা আছে বলেই বৃষ্টি হবে না। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। আসলে আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More