Agnimitra Paul: 'যেটা ঠিক মনে হয়েছে...,' বাগেশ্বর বাবার 'নিদান' নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা
Agnimitra Paul on Bageswar Baba: দুর্গাপুজোয় (Durga Puja) আমিষ এবং নিরামিষ খাওয়া নিয়ে চলমান বিতর্কের (Veg-non veg row) মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
Agnimitra Paul on Bageswar Baba: বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু ঘুরে ঘুরে ঠাকুর দেখা নয়। সেই সঙ্গে খাবারের স্টলে ঢুঁ মেরে এগরোল, চিকেন চাউমিনের মতো পছন্দের খাবার চেখে দেখা। কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের সাধু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা মন্তব্য করেছিলেন যে, পুজোর সময় যাঁরা আমিষ খাবার খান, তাঁরা ‘পাখণ্ডী’ বা অধার্মিক। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্কের ঝড় ওঠে। এমনকী বিজেপির অন্দরেও ভিন্নমত শোনা যায়। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) স্পষ্ট জানিয়েছেন, নবমীর দিন পাঁঠার মাংসই বাঙালি খাবে। এবার দুর্গাপুজোয় (Durga Puja) আমিষ এবং নিরামিষ খাওয়া নিয়ে চলমান বিতর্কের (Veg-non veg row) মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কিছু নেই।
সম্প্রতি কলকাতায় এসেছিলেন বাগেশ্বর বাবা। শহর থেকেই তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একটি বিষয় ভাল লাগে না। নবরাত্রির সময় আমিষ আহার গ্রহণ করে। তাঁর কথায়, 'দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা পাষণ্ড।' এরপরেই শমীক ভট্টাচার্য বলে দেন, 'বাঙালি গুরুত্ব দেবে কী দেবে না কী সেটা তাদের ব্যাপার। এখন নিরামিষ খাওয়ার জন্য অনেকেই প্রচার চালাচ্ছেন। চিকিৎসকরাও বলছেন। কিন্তু আপনি আপনার বাড়িতে কী খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করবে? রাজনৈতিক দল ঠিক করবে? বাঙালি মাংস খাবে না? মাছ খাবে না? আরে বিবেকানন্দ বলে গেছেন, তাঁর উপরে কে আছেন? মা কালী এখানে পাঁঠা খাবেন। এখনও বিবেকানন্দের উপরে উঠলে বিপজ্জনক। বাগেশ্বর বাবা শুধু আবেদন করেছেন।'
এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল। কার্যত একই সুরে তিনি দিলেন, বাঙালির দুর্গাপুজো আর নবরাত্রি একই বিষয় নয়। তাই পুজোয় বাঙালি কী করবে, কী খাবে, কী পরবে, কখন বাড়ি ফিরবে, সেটা অন্য কেউ বলে দেবে না। তিনি বলেন, 'নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না। এটা নিয়ে রাজ্য সভাপতি বলেছেন। বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?'
Home/Bengal/Agnimitra Paul: 'যেটা ঠিক মনে হয়েছে...,' বাগেশ্বর বাবার 'নিদান' নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা