Earthquake Kolkata: গভীর রাতে কাঁপল কলকাতা ও উত্তরবঙ্গ, ৫.৭ রিখটার স্কেলের ভূমিকম্পে আতঙ্ক রাজ্যে
রবিবার গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা।
ভীর রাতে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হলো রাজ্যজুড়ে। আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল তিলোত্তমা তিলোত্তমা শহর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রবিবার (৭ই জুন, ২০২৬) গভীর রাতে হঠাৎই দুলে ওঠে মাটি। কম্পন অনুভূত হতেই অনেক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আলিপুর আবহাওয়া দফতর ও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এই কম্পনের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৭।

উৎসস্থল প্রতিবেশী দেশ ভুটান
ভূমিকম্পের তীব্রতা বেশ ভালো রকমই টের পাওয়া গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল (Epicenter) ছিল প্রতিবেশী রাষ্ট্র ভুটান। মাটির বেশ কিছুটা গভীরে এই কম্পনের উৎপত্তি হলেও তার প্রভাব এসে পড়েছে এ রাজ্যেও।
কেঁপে উঠল কলকাতা থেকে শিলিগুড়ি-কোচবিহার
ভুটানে ভূমিকম্পের জেরে খাস কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো উৎসস্থলের কাছাকাছি হওয়ায় সেখানে কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি। জানা গিয়েছে—শহরের বহুতল থেকে শুরু করে সাধারণ বাড়িগুলোতে গভীর রাতে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়। সিলিং ফ্যান ও ঘরের আসবাবপত্র দুলে ওঠার সাক্ষী হয়েছেন অনেকেই।
শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলোতে কম্পন টের পাওয়া মাত্রই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের ঘুম ভেঙে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নেন। এখনও পর্যন্ত এই রাতের ভূমিকম্পের জেরে রাজ্যে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে গভীর রাতের এই আকস্মিক দুর্যোগের কারণে আমজনতার মনে বড়সড় ভয়ের সৃষ্টি হয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


