Sign in

Modi on West Bengal Vote 2026: ‘এই ভোট স্মরণীয়,বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি…’,বঙ্গে BJP দাপট ঘিরে মোদীর বার্তা

BJP Win In West Bengal: নরেন্দ্র মোদী লেখেন,'পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। গণশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।'

Published on: May 4, 2026, 18:53:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলায় ২০২৬ বিধানসভা ভোট গণনার দিন বেলা যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বাংলার দিকে দিকে গেরুয়া আবিরে মেতেছেন রাজ্যের বিজেপি কর্মীরা। এদিকে, পশ্চিমবঙ্গে মমতা সরকারকে উৎখাত করে বিজেপির সরকারে আসার ইঙ্গিত নিশ্চিত হতেই নরেন্দ্র মোদীর তরফে এসেছে এক সোশ্যাল মিডিয়া বার্তা।

‘এই ভোট স্মরণীয়,বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি…’,বঙ্গে BJP দাপট ঘিরে মোদীর বার্তা (Narendra Modi Photo Gallery/ANI Photo) (Narendra Modi Photo Gallery)
‘এই ভোট স্মরণীয়,বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি…’,বঙ্গে BJP দাপট ঘিরে মোদীর বার্তা (Narendra Modi Photo Gallery/ANI Photo) (Narendra Modi Photo Gallery)

এদিন তাঁর এক্স-এ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন,'পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। গণশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।' এরই সঙ্গে তিনি বলেন,'জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।'

উল্লেখ্য, ৪ মে ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলে ২৯৩ আসনের ভোটের ফলাফলে সন্ধ্যা পর্যন্ত আসা খবরে এগিয়ে বিজেপি। তারা পার করে গিয়েছে ২০০র অঙ্ক। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সেঞ্চুরির দিকে গেলেও, বিজেপির ভোট অঙ্ক ছুঁতে পারেনি। ফলত, মনে করা হচ্ছে, রাজ্যে বিজেপি সম্ভবত সরকার গড়তে চলেছে। বিজেপি রাজ্যে এলে শিল্পজগতে কী প্রভাব পড়তে পারে? তা নিয়ে প্রশ্ন যেতেই উত্তর দিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন,' শহর ও রাজ্যের উন্নয়নের প্রতি আমার একটি গভীর আবেগ জড়িত আছে। এর রূপান্তর বা উন্নয়নে আমি আমার নিজের ক্ষুদ্র ভূমিকা পালন করতে আগ্রহী।' তিনি আরও বলেন,'আমি মনে করি শিল্পের আস্থা ফিরিয়ে আনাটা ভালো দিক হবে।'

এদিকে, সন্ধ্যায় এদিন বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে ভাষণ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর। সেই সময় বাংলাকে নিয়ে তিনি কী বলছেন সেদিকে তাকিয়ে সকলে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More