বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় মোফাক্কেরুলের ভূমিকা 'রহস্যজনক', দাবি NIA-র, এক মামলায় জামিন পেলেও জেলে থাকতে হবে AIMIM নেতাকে

Mofakkerul Islam: অভিযুক্ত মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, ১ এপ্রিল রাত ৯টা নাগাদ কালিয়াচকে পৌঁছেছিল মোফাক্কেরুল। সেখানে নাকি বিক্ষোভে আটকে পড়েছিল সে। পরে রাত সাড়ে ১০টা নাগাদ সুজাপুরে গিয়েছিল মোফাক্কেরুল। তখন নাকি প্রশাসন মোফাক্কেরুলের সাহায্য চেয়েছিল জমায়েত সরানোর জন্য।

Published on: Apr 17, 2026 10:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mofakkerul Islam: মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার মামলায় ধৃত মোফাক্কেরুল ইসলাম একটি মামলায় জামিন পেয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা অন্য মামলায় জামিন না পাওয়ায় আপাতত জেলেই থাকতে হবে তাকে। এদিকে আদালতে মোফাক্কেরুলের বিরুদ্ধে এনআইএ-র দাবি, বিচারকদের আটকে রেখে অশান্তি পাকানোর ঘটনায় এআইএমআইএম নেতার ভূমিকা ছিল 'রহস্যজনক'। উল্লেখ্য, মোফাক্কেরুল সহ ১২ জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। তবে এর মধ্যে আদালত ১০ জনের এনআইএ হেফাজত মঞ্জুর করে। প্রসঙ্গত, এই মামলায় সব মিলিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত।

অভিযুক্ত মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, ১ এপ্রিল রাত সাড়ে ১০টা নাগাদ সুজাপুরে গিয়েছিল সে।
অভিযুক্ত মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, ১ এপ্রিল রাত সাড়ে ১০টা নাগাদ সুজাপুরে গিয়েছিল সে।

এদিকে অভিযুক্ত মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, ১ এপ্রিল রাত ৯টা নাগাদ কালিয়াচকে পৌঁছেছিল মোফাক্কেরুল। সেখানে নাকি বিক্ষোভে আটকে পড়েছিল সে। পরে রাত সাড়ে ১০টা নাগাদ সুজাপুরে গিয়েছিল মোফাক্কেরুল। তখন নাকি প্রশাসন মোফাক্কেরুলের সাহায্য চেয়েছিল জমায়েত সরানোর জন্য। এদিকে এনআইএ-র দাবি, পুলিশ নাকি মোফাক্কেরুলকে বারবার সতর্ক করেছিল। তা সত্ত্বেও মোফাক্কেরুল উস্কানি দিয়ে গিয়েছিলেন।

রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙে যায় সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও।

মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিল। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাক্টিস শুরু করে। বর্তমানে কলকাতায় থাকলেও তার আদি বাড়ি ইটাহারের পোরসা হাটখোলায়। ২০২১ সালে বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল। ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিল সে, যা কি না নোটার থেকেও অনেক কম ছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More