Mohun Bagan vs East Bengal Live Streaming: জানুয়ারিতেই মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ! কলকাতা ডার্বি কবে? কোথায় লাইভ দেখবেন?

জানুয়ারিতেই হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির মহারণ হতে চলেছে! কলকাতা ডার্বি কবে হবে? কোথায় লাইভ দেখা যাবে? আর কবে কোন ম্যাচ আছে? নিয়মটা কী? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন।

Published on: Jan 15, 2026, 14:52:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ থেকে শুরু হল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (আরএফডিএল) রিজিওনাল কোয়ালিফায়ার পর্ব। সেই অনূর্ধ্ব-২১ ফুটবল টুর্নামেন্টের রিজিওনাল কোয়ালিফায়ার পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ডায়মন্ড হারবার এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচ হচ্ছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলকে মাঠে খেলতে দেখার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। কারণ আগামিকাল (শুক্রবার) মাঠে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর দিনদশেক পরে

আরএফডিএলে জানুয়ারিতেই মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Mohun Bagan এবং East Bengal)
আরএফডিএলে জানুয়ারিতেই মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Mohun Bagan এবং East Bengal)

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল - কলকাতা ডার্বি কবে?

ডিফেন্ডিং আরডিএফএল চ্যাম্পিয়ন মোহনবাগান শুক্রবার খেলবে বেঙ্গল ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে। অন্যদিকে সবুজ-মেরুনের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি শুক্রবার বিকেলের ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউনাইটেড এসসির। আর সবথেকে প্রতীক্ষিত ম্যাচ তথা কলকাতা ডার্বি হবে আগামী ২৫ জানুয়ারি। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচটা দেওয়া হবে। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। যে ম্যাচটি রিলায়েন্স ফাউন্ডেশন স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কোন কোন দল পরবর্তী পর্যায়ে যাবে?

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের নিয়ম অনুযায়ী, রিজিওনাল কোয়ালিফায়ার (কলকাতা পর্যায়) শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি দল জোনাল গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান - দু'দলের কাছেই জোনাল গ্রুপ পর্বে খেলার সুযোগ আছে।

RFDL-র দ্বিতীয় দিনের ম্যাচের সূচি

১) সকাল ১০ টা ৩০ মিনিট: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গল ফিউচার চ্যাম্পস।

২) দুপুর ২ টো ৩০ মিনিট: ইস্টবেঙ্গল এফসি বনাম ইউনাইটেড এসসি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More