WB Monsoon Rain Forecast on 12th June: আরও এগিয়ে এল বর্ষা, ভারী বৃষ্টিও চলবে, ৬০ কিমিতে ঝড় উঠবে দক্ষিণবঙ্গের ৬টি জেলায়

WB Monsoon Rain Forecast on 12th June: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণবঙ্গে এখন বর্ষা ঢোকেনি। ফলে দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে।

Published on: Jun 12, 2026, 09:59:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Monsoon Rain Forecast on 12th June: পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে। ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। এবার অপেক্ষা দক্ষিণবঙ্গে আসার। সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যত্র কবে বর্ষা ঢুকবে, তা এখনও হলফ করে বলা যাচ্ছে না। তবে নতুন করে তাপমাত্রার তেমন হেরফের হবে না রাজ্যের কোথাও। তারইমধ্যে শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকবে।

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণবঙ্গে এখন বর্ষা ঢোকেনি। (ছবি সৌজন্যে পিটিআই)
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণবঙ্গে এখন বর্ষা ঢোকেনি। (ছবি সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আজ?

১) আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঝড়-বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে।

৪) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি?

১) আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে।

২) আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: Ramkrishna Mission student in UPSC: চাকরি ছেড়ে UPSC দেন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্র, বাড়িতে পড়েই হলেন IPS

৩) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ।

৪) তারইমধ্যে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সেজন্য ওই ছ'টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Abhishek CID investigation: অভিষেককে সাড়ে ৩৬ ঘণ্টা সময় দিল CID, কালকের জিজ্ঞাসাবাদে এড়িয়েছেন প্রশ্ন?

৫) বাকি ন'টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More