Saraswati Puja 2026 Theme: ৪ হাতের মা সরস্বতী, ফেলে আসা ছেলেবেলার থিম- দেবীর পুজোর জন্য সেজে উঠেছে বাংলা
রাত পোহালেই আসছেন মা সরস্বতী। সেজন্য সেজে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান। কোনও স্কুলে দেবী সরস্বতীর চার হাত আছে। অর্থাৎ চতুর্ভূজা দেবী সরস্বতীর আরাধানা করা হবে।
রাত পোহালেই আসছেন মা সরস্বতী। সেজন্য সেজে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান। কোনও স্কুলে দেবী সরস্বতীর চার হাত আছে। অর্থাৎ চতুর্ভূজা দেবী সরস্বতীর আরাধানা করা হবে। কোথাও আবার সরস্বতী পুজোর ভাবনায় অভিনবত্বের ছোঁয়া দেখা গিয়েছে।

অভিনবত্বের ছোঁয়া অধ্যাপকের বাড়ির সরস্বতী পুজোয়
প্রতিবারের মতো এবারও বোটানির অধ্যাপক ঋত্বিক আচার্যের বাড়ির সরস্বতী পুজোয় অভিনবত্বের ছোঁয়া আছে। এবারের ভাবনা হল 'ফেলে আসা ছেলেবেলা স্বপ্ন রঙিন'। সেই ভাবনা ফুটিয়ে তুলেছে ছন্নছাড়া। প্রতিমা শিল্পী হলেন তিনকড়ি পোদ্দার। আলোশিল্পী হলেন চন্দ্রনাথ ঘোষ।
পড়ুয়াদের শিল্পকলায় সেজে উঠেছে যাদবপুর বিদ্যাপীঠ
প্রতিবারই ধুমধাম করে সরস্বতী পুজো হয় কলকাতার যাদবপুর বিদ্যাপীঠে। অত্যন্ত উৎসাহের সঙ্গে মায়ের আরাধনায় মেতে ওঠেন পড়ুয়ারা। এবারও সেই ধারায় ছেদ পড়েনি। পুজোর আগেরদিন স্কুল সাজিয়ে তুলেছে। ফুটিয়ে তুলেছে শিল্পকলা। স্কুলের ঢোকার মুখেই অপূর্ব সুন্দর আল্পনা আঁকা হয়েছে। আবার নারীদের সুরক্ষা নিয়েও বার্তা দেওয়া হয়েছে সরস্বতী পুজোর মধ্যেই। একটি পোস্টারে লেখা হয়েছে, 'নারীদের সম্মান শুধু নারী দিবসে না হয়ে সারাজীবনের জন্য হোক।'
অসাধারণ প্রতিমা ও মণ্ডপসজ্জা নবদ্বীপ হিন্দু স্কুলে
সরস্বতী পুজোর জন্য সেজে উঠেছে নবদ্বীপ হিন্দু স্কুল। যাঁরা ভাবনায় সরস্বতী পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে, সেই শিক্ষক সৈকত কুণ্ডু জানিয়েছেন যে বাংলার ঐতিহ্যবাহী আল্পনা শিল্প ফুটে উঠেছে। কৃষ্ণনগর থেকে আনা হয়েছে প্রতিমা। দেবীর চারটি হাত রয়েছে। সাধারণত পশ্চিমবঙ্গে দেবী সরস্বতীর দুটি হাত থাকে।
সেই বিষয়টি ব্যাখ্যা করে নবদ্বীপ হিন্দু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথ গুইন বলেছেন, ‘শাস্ত্র অনুযায়ী মা সরস্বতী চতুর্ভুজা। চার হাতে তিনি সাধারণত বীণা, পুস্তক, জপমালা ও বর/অভয় মুদ্রা ধারণ করেন। এই রূপই পুরাণ ও ধ্যানশ্লোকে বর্ণিত।, আমরা সরল রূপে দু হাতের মায়ের পুজো করি যা অধিক প্রচলিত।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


