Nagerbazar Spa Sex Racquet: নাগেরবাজারে স্পা-এর আড়ালে দেহ ব্যবসা, ধৃত ১০, আঙুল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দিকে
১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশিসের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে। এমনকী নির্বাচনের সময় ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছিল দেবাশিসের বিরুদ্ধে। এই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ উঠেছে। তাঁর নিজের বাড়ি রাজপ্রাসাদের মত বলে দাবি করা হয়।
দমদমের নাগেরবাজারে একটি স্পা-এর আড়ালে দেহ ব্যবসা চালানো হত বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ১০ জনকে। স্থানীয়দের অভিযোগ, এই দেহ ব্যবসা চালাতে মদত দেয় দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয়েছে, এই দেহ ব্যবসায় মদত দিতেন দেবাশিস এবং তাঁর অনুগামীরা। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও কিছু বলেননি দেবাশিস।
অভিযোগ, এই দেহ ব্যবসা চালাতে মদত দেয় দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
রিপোর্ট অনুযায়ী, ১৮ মে এই স্পা-এর কর্মাণ্ডের বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। সেখান থেকে মহিলা ও পুরুষ মিলিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশিসের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে। এমনকী নির্বাচনের সময় ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছিল দেবাশিসের বিরুদ্ধে। এই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ উঠেছে। তাঁর নিজের বাড়ি রাজপ্রাসাদের মত বলে দাবি করা হয়।
২০১৫ সাল থেকে দক্ষিণ দমদমের কাউন্সিলর ছিলেন এই দেবাশিস। গত পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে টিকিট দেয়নি। তখন তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। ভোটের ফলাফলের পর তিনি একটি ভিডিয়ো বার্তায় দাবি করেন, তিনি নাকি কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে দিয়েছিলেন। তবে তিনি সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে গণনা টেবিলে দায়িত্ব সামলেছেন। যদিও তিনি দাবি করেন, তিনি নাকি দলের কোনও পদে নেই, তিনি সমর্থক। ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ করেছিলেন, নব্য বিজেপিরা তাণ্ডব চালাচ্ছে তাঁর ওয়ার্ডে। তাঁর বাড়ির সামনে এসে নাকি অনেকেই গালিগালাজ করছে। সেই দেবাশিসের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল মধচক্র চালানোর।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
Home/Bengal/Nagerbazar Spa Sex Racquet: নাগেরবাজারে স্পা-এর আড়ালে দেহ ব্যবসা, ধৃত ১০, আঙুল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দিকে