Nandigram Latest Update: নির্বাচনের আগে নন্দীগ্রামে ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, কমিশনে তৃণমূল
Nandigram Latest Update: মঙ্গলবার নন্দীগ্রামের কাঞ্চনপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর কররা অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সেই ঘটনায় আহতদের ছবি নির্বাচন কমিশনকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।
Nandigram Latest Update: নন্দীগ্রামে গ্রামবাসীদের মারধর এবং ভয় দেখানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই আবহে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের অভিযোগ, সিআরপিএফ নাকি বিজেপির কথা মতো কাজ করছে। উল্লেখ্য, মঙ্গলবার নন্দীগ্রামের কাঞ্চনপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সেই ঘটনায় আহতদের ছবি নির্বাচন কমিশনকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ, সিআরপিএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। এই আবহে বাহিনীকে বিজেপির স্বার্থে ব্যবহার করছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে অভিযুক্ত জওয়ানদের সাসপেন্ড করার দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। দাবি করা হয়েছে, নন্দীগ্রামের এই ঘটনায় চার জন আহত হয়েছেন। সেই ঘটনায় এলাকার মহিলারা রাস্তা নেমে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
এদিকে নির্বাচনের একদিন আগে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, রাতের অন্ধকারে এলাকায় লাগানো বিজেপির সমস্ত পতাকা, ব্যানার ছিঁড়ে দিয়েছে তৃণমূল। এদিকে এই অভিযোগ ও পালটা অভিযোগের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অপরদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামে শেখ সুফিয়ানের জামাই তথা তৃণমূল নেতা শেখ হাবিবুল রহমানকে গ্রেফতার করা হয়। তিনি নন্দীগ্রামের মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান। বিজেপির অভিযোগ, ভোটারদের টাকা বিলি ও হুমকি দেয় হাবিবুল। যদিও তৃণমূলের দাবি, হাবিবুল টাকা বিলি করেনি। বরং সে তৃণমূলের নেতা বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, এবারও নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তৃণমূল এবার প্রার্থী করেছে পবিত্র করকে। গত বিধানসভা ভোটে এই আসন থেকেই শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


