Narendra Modi Helicopter Landing: ঘন কুয়াশায় নামতে পারেনি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, তাহেরপুরে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা

দুপুর ১২টার আগেই তাহেরপুরে তাঁর হেলিকপ্টার নামার কথা ছিল। এই আবহে হাজার হাজার বিজেপি সমর্থক সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন আগেভাগেই। তবে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে খারাপ আবহাওয়ার জেরে।

Published on: Dec 20, 2025, 12:34:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা ছিল। তবে ঘন কুয়াশার জেরে রানাঘাটে মোদীর হেলিকপ্টার নামতেই পারেনি। এই আবহে দমদম ফিরে এসেছে মোদীর হেলিকপ্টার। এই আবহে এখন তিনি সড়কপথে তাহারপুরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে ভার্চুয়ালিও এই সভায় বক্তব্য রাখতে পারেন মোদী। কারণ আজ এরপরে অসমেও আজ কর্মসূচি রয়েছে মোদীর।

ঘন কুয়াশার জেরে রানাঘাটে মোদীর হেলিকপ্টার নামতেই পারেনি। (PTI)
ঘন কুয়াশার জেরে রানাঘাটে মোদীর হেলিকপ্টার নামতেই পারেনি। (PTI)

জানা গিয়েছে, মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি খতিয়ে দেখছে পরিস্থিতি। এই আবহে মোদী ভার্চুয়ালি তাহেরপুরের জনসভায় অংশ নেবেন নাকি সেখানে কনভয় যেতে পারে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে এসপিজি আধিকারিকরা। উল্লেখ্য, আজ সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে যাচ্ছিলেন মোদী। দুপুর ১২টার আগেই তাহেরপুরে তাঁর হেলিকপ্টার নামার কথা ছিল। এই আবহে হাজার হাজার বিজেপি সমর্থক সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন আগেভাগেই। তবে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে খারাপ আবহাওয়ার জেরে।

জানা গিয়েছে, মোদীর হেলিকপ্টারের পাইলট কুয়াশার জন্য অবতরণের জায়গা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলেন না। এই আবহে তিনি রানাঘাটে অবতরণের ঝুঁকি নেননি। তিনি দমদম বিমানবন্দরে ফিরে আসেন। এর আগে কুয়াশার জেরে ভারতের প্াক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল কেরলে। সেই দুর্ঘটনার পর থেকেই হেলিকপ্টারে ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে দেশে বাড়তি জোর দেওয়া হয়েছিল।

এদিকে মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। এই দুর্ঘটনায় আহত হয় আরও দুজন। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে। সেখানেও ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More